(প্রিয়.কম) কি কোন বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন? তাহলে এই সংবাদ আপনার জন্য! আচ্ছা আপনার টেবিলের সামনে যে দেয়ালটি রয়েছে সেখানে কি ঝুলানো রয়েছে, সুন্দর কোন চিত্রকর্ম, নাকি শূন্য দেয়াল? উইন্ডোজ এইট নির্ভর কোন ৮০" কম্পিউটার নিশ্চয়ই নয়! মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ সাথে আপনার পার্থক্যটা এখানেই!
জানা গিয়েছে স্টিভ বালমার ফোন, নোটপ্যাড এবং ইমেইল পাঠানোর অন্যান্য বাস্তবসম্মত উপায় বাদ দিয়ে শুধু "অসামনেসের" নামে উইন্ডোজ এইট নির্ভর ৮০" আকারের একটি ট্যাবলেট তার দেয়ালে ঝুলিয়েছেন।

সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহীর অফিসের চিত্র তুলে ধরতে গিয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিপি ফ্র্যাঙ্ক শ।
ভাবুন তো একবার, বালমার তার বিশাল তালু ব্যবহার করে উইন্ডোজ ফোনের মত মেট্রো ইন্টারফেস নাড়াচাড়া করছেন! সেই দৃশ্য দেখার মত হত, তাই না? নিরাশ হবার কোন কারণ নেই, সেই ছবি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফ্র্যাঙ্ক।
শ বলেন, "এটাই তার হোয়াইটবোর্ড, ই-মেইল মেশিন এবং এই ডিভাইস আমরা বিক্রয় করবো।"
তবে সিইএস অনুষ্ঠানে মাইক্রোসফট যে সংস্করণটি দেখিয়েছিল সেটি ছিল শার্পের তৈরি। আর বালমার যে মডেলটি ব্যবহার করছেন সেটি তৈরি করেছে ভিন্ন একটি প্রতিষ্ঠান এবং এতে ওএস হিসেবে থাকছে উইন এইট।
দুঃখের বিষয় পণ্যটি মুক্তি পাবার পর পরই ভোক্তারা কেনার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছেন শ। তিনি বলেন, "এই মুহূর্তে পণ্যটিকে আমরা ঠিক ভোক্তাশ্রেণীর বলে মনে করছি না। কিন্তু প্রতিটি পণ্য তার যাত্রা শুরু করে এ ভাবেই। আগামী দুই বছরের মধ্যে হয়তো দেখা যাবে আপনার সামনে থাকা স্ক্রিনটি কম্পিউটার না হওয়ায় আপনি অবাক হয়ে উঠবেন।"
এই আকারের ট্যাবলেট মাইক্রোসফট তৈরি না করলেও তৃতীয় পক্ষের কারো তৈরি করাতে কোন বাঁধা নেই। কিন্তু নিত্যদিন ট্যাবলেটটি হাতে নিয়ে যদি আপনি নড়াচড়া করতে চান তাহলে চিন্তার কথা বৈকি। তবে, ধরে নিচ্ছি এই আকারের একটি পণ্য ক্রয় করার ক্ষমতা থাকলে ডাক্তারের খরচ মেটাতেও আপনার অসুবিধা হবে না!
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |