![]() |
(প্রিয়.কম) মাইক্রোসফট আসন্ন উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম এর নতুন একটি প্রিভিউ (প্রাকদর্শন) সংস্করণ বের করেছে। পরীক্ষামূলক সংস্করণ হওয়া স্বত্বেও মাইক্রোসফট একে এখন পর্যন্ত বের হওয়া সকল সংস্করণের মধ্যে সম্পূর্ণ সংস্করণ বলে অভিহিত করেছে। এ সংস্করণে মাইক্রোসফট দশ হাজারেরো বেশি উন্নয়ন ঘটিয়েছে বলে জানিয়েছে। উইন্ডোজ ৯৫ এর পরে এই ওএসেই ইন্টারফেস রিডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে দাবী করেছে মাইক্রোসফট।

সবচেয়ে পরীক্ষিত ওএস হিসেবে উল্লেখ করে মাইক্রোসফট জানিয়েছে ওএসটির প্রাকদর্শন সংস্করণটি তাদের ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
উইন্ডোজ সেভেন বের হবার দীর্ঘ তিন বছর পর নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনছে মাইক্রোসফট। এই বসন্তে ওএসটি বাজারে আসবে বলে জানিয়েছে তারা।
ওএস এ নতুন ডিজাইন তৈরি করার মূল উদ্দেশ্য অবশ্য টাচস্ক্রিন এবং স্মার্টফোনে উইন্ডোজ নিয়ে আসার প্রচেষ্টা। ডেস্কটপ পিসির ওএস হিসেবে বাজারে সেরা হিসেবে বিবেচিত হলেও মোবাইল ফোন এবং ট্যাবলেট বাজারে এর প্রভাব অত্যন্ত কম।
নতুন সংস্করণে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ফেব্রুয়ারি মাসে বেরোনো ভোক্তা প্রাকদর্শন সংস্করণটিতে ছিল না। বিং সার্চ ইঞ্জিনের জন্য নতুন অ্যাপ্লিকেশন, সংবাদ এবং খেলা, এবং মেইল ও ফটো অ্যাপ্লিকেশনগুলো পূর্ব সংস্করণ অপেক্ষা উন্নত করা হয়েছে। প্রথমবারের মত সাথে দেয়া হয়েছে টাচস্ক্রিন অপটিমাইজড ইন্টারনেট এক্সপ্লোরার ১০। ব্যবহারকারীরা স্টার্ট স্ক্রিনটি এখন আরো নিজের মত এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।
ইন্টারনেট এক্সপ্লোরার প্রথম ব্রাউজার যেখানে "ডু নট ট্র্যাক' সুবিধাটি পূর্বনির্ধারিত ভাবে চালু করা থাকবে ফলে ব্যবহারকারীরা কুকি গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।
ওএসটির মূল সংস্করণ অক্টোবরে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী - ![]() © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |