You are here

প্রণ রাইস

ভাত বাঙ্গালীর প্রতিদিনের খাবার। বাংলাদেশের সবখানে ভাত রান্নার পদ্ধতি একই রকম হলেও কিছু ভিন্ন স্বাদে ভাত রান্নার রেসিপি দিয়েছেন অনুপমা হক স্বাতি

উপকরণ :

  • বাসমতী চাল ২৫০ গ্রাম,
  • পেঁয়াজ কুচি ২টি,
  • পেঁয়াজপাতা ১ আঁটি,
  • মাঝারি চিংড়ি সিদ্ধ ১ কাপ,
  • চিনি ১ কাপ,
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
  • তেল অল্প, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিংড়ির খোসা ফেলে ধুয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করুন। সসপ্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচির সঙ্গে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ ও পানি দিন।

সিদ্ধ হলে চিংড়ি, পেঁয়াজ পাতা, কোরানো চিজ দিয়ে হালকা করে নেড়ে দমে রেখে নামিয়ে ফেলুন। সালাদের সঙ্গে পরিবেশন করুন।

বিভাগ: