You are here

কাবাব মাসালা

ঈদের দিনে বিরিয়ানির সঙ্গে মানানসই গরু, মুরগি আর খাসির মাংসের রেসিপি দিয়েছেন অনুপমা হক স্বাতি।

উপকরণ :

  • মাংসের কিমা ১ কেজি
  • ছোলার ডাল আধা কাপ
  • বড় রসুন ২টি
  • পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
  • মরিচ গুঁড়া আধা চা চামচ
  • গোলমরিচ গুঁড়া ৫টি
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • জায়ফল গুঁড়া আধা চা চামচ
  • জয়ত্রী গুঁড়া একচিমটি
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • কাবাব চিনি ১ চা চামচ
  • দই ১ টেবিল চামচ
  • ডিম ৩টি
  • তেল ভাজার জন্য
  • লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন
পেঁয়াজ বেরেস্তা ও ডিম ছাড়া সব উপকরণ একসঙ্গে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ভালোভাবে বেটে নিন। ডিমের সাদা অংশ ও বেরেস্তা দিয়ে মাখুন ভালো করে।

পছন্দমতো আকারে বানিয়ে তেল গরম করে বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

বিভাগ: