You are here

চটপটি

দুপুরে আর রাতে তো বটেই, ঈদের দিন সকালেও আসে অনেক মেহমান। আর বাড়ির লোক তো আছেই। নাশতার রেসিপি দিয়েছেন লায়কা হক।

উপকরণ :

  • মটর ডাল ৫০০ গ্রাম
  • আলু চারটি
  • ডিম দুটি
  • তেঁতুল গোলা এক কাপ
  • চিনি আধা কাপ
  • পেঁয়াজ
  • ধনেপাতা
  • কাঁচামরিচ কুচি সব মিলিয়ে আধা কাপ

যেভাবে তৈরি করবেন
মটর ডাল বেছে ধুয়ে ডুবু পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে মটরের সঙ্গে তেঁতুল, চিনি, চটপটির গুঁড়ো মসলা, আলু, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে জ্বাল দিন।

এবার বাটিতে ঢেলে ডিম কুচি, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

- সৌজন্যে কালের কন্ঠ

বিভাগ: