You are here

চমচম

চমচম আমাদের সবার খুব প্রিয়, টাঙ্গাইল এর পোড়াবাড়ির চমচম এর নাম আমরা সবাই জানি। এবার জিনাত জাহান এর রেসিপি তে আপনিও বাসায় বানিয়ে ফেলুন আপনার প্রিয় চমচম।

ছানা

  • দুধ ৩ লিটার
  • সাদা ভিনেগার ১৫ চা চামচ

চিনির সিরা

  • চিনি ১ কাপ
  • পানি ৪ কাপ

প্রনালীঃ
দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে ভিনেগার দিয়ে অল্প আচে জ্বাল দিতে হবে। এরপর পানি ও ছানা আলাদা হয়ে আসলে জ্বাল বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হলে একটা পরিস্কার কাপড়ে ছানা ঢেলে দিয়ে পানি ও ছানাকে আলাদা করতে হবে। কাপড়ে পেচিয়ে ছানা ৬/৭ ঘন্টা রেখে দিতে হবে যাতে করে ছানাতে কোন পানি না থাকে।

ছানা থেকে পানি আলাদা হলে ছানা ভালো করে ময়ান করতে হবে। যাতে করে ছানার ভিতরে কোন গোটা না থাকে। ছানা ময়ান হলে হাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে ইচ্ছা মতো আকারে একটা পাত্রে বানিয়ে রাখুন।

পানির মধ্যে চিনি দিয়ে জ্বাল দিতে হবে। সিরা একটু ঘন হয়ে আসলে বানিয়ে রাখা চমচম দিয়ে ২ ঘন্টা জ্বাল দিতে হবে। চমচম রঙ এ এলে জ্বাল কমিয়ে ৮/১০ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।

বিভাগ: