
১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের এইদিনে পাকিস্তানের শাসন-শোষণের হাত থেকে বাঙালি জাতিকে মুক্তির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসমুদ্রে ঘোষণা করেছিলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
আজ বৃহস্পতিবার। ৭ মার্চ ২০১৩, ২৩ ফাল্গুন ১৪১৯, ২৪ রবিউস সানি ১৪৩৪। ইতিহাসের পাতা থেকে নেওয়া এই দিনের কিছু ঘটনা নিম্নরূপ।
ঘটনা
১৮৩৫ সালে ভারতবর্ষে ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞান প্রসারের প্রস্তাব গৃহীত হয়।
১৮৬১ সালে ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
১৯১৭ সালে জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু।
১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
১৯৩৬ সালের এ দিনে হিটলারের সশস্ত্র নাৎসী বাহিনী বিরোধ-কবলিত অঞ্চল রানানীতে আগ্রাসন শুরু করে। প্রথম মহাযুদ্ধের পর এটাই ছিল নাৎসী বাহিনীর প্রথম আগ্রাসন।
১৯৫৭ সালের এ দিনে সুয়েজ খাল পুনরায় খুলে দেয়া হয়।
১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের এইদিনে পাকিস্তানের শাসন-শোষণের হাত থেকে বাঙালি জাতিকে মুক্তির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসমুদ্রে ঘোষণা করেছিলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালে আফগান নেতারা ইসলামাবাদে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৯৮৫ বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।
১৯৮৬ চ্যালেঞ্জার দুর্ঘটনা: ইউএসএস প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে।
১৯৮৯ ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন।
জন্ম
১৭৬৫ সালের এ দিনে ফরাসী রসায়নবিদ এবং আলোকচিত্র শিল্পের অন্যতম রূপকার নিসফোর নি পাস জন্ম গ্রহণ করেন।
১৮৫৭ সালে নোবেলজয়ী [১৯২৭] অস্ট্রিয় মনোবিজ্ঞানী ও স্নায়ুবিদ জুলিয়াস ভাগনার-য়োরেগের জন্ম।
১৯১১ সালে খ্যাতনামা হিন্দি লেখক এস.এইচ. বাৎস্যায়নের জন্ম।
১৯২৯ সালে দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ডান জ্যাকবসনের জন্ম।
মৃত্যু
১২৭৪ সালের এ দিনে ইতালীর বিখ্যাত দার্শনিক থমাস একুইনাস মারা যান।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক বিমল ঘোষের (মৌমাছি) মৃত্যু।
১৯৯৯ - স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
দিবস
খৃস্টানদের ভোজন দিবস।
শিক্ষক দিবস (আলবেনিয়া)।
লিখেছেন - এম. মিজানুর রহমান সোহেল
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |