
ভোলায় ১৮ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালযানবাহন ভাঙচুর, টায়ারে আগুন, গাছ ফেলে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পালিত হচ্ছে।
সকালে ভোলা-বরিশাল-লক্ষীপুর ও ভোলা-চরফ্যাশন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অররোধ করে পিকেটাররা।
এছাড়া, শহরের চরনোয়াবাদ এলাকার বেশ কিছু স্থানে টায়ারে আগুন দিয়ে দু’টি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |