You are here

বগুড়ায় ১৪৪ ধারার মধ্য দিয়ে চলছে হরতাল

বিএনপি জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার দিবাগত মধ্যরাতে বগুড়ায় জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি।

তবে সকাল সাতটার দিকে ১৪৪ ধারা ভেঙ্গে শহরের খান্দার এলাকায় হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবির।

তবে শহরের সাবগ্রাম, মাটিডালী, বেতগাড়ি, বনানী, গোদারপাড়া, চারমাথা, বগুড়া, বাগবাড়ী সড়ক, নারুলিসহ কয়েকটি স্থানের সড়কে কাঠের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং হতে দেখা গেছে। মূল শহরের পরিস্থিতি এখনও শান্ত। কোন ধরণের গাড়ি চলছেনা, দোকানপাটও বন্ধ।