
হরতালে পিকেটিং করার সময় ও নাশকতার আশঙ্কায় মুন্সীগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৭ জন বিএনপিকর্মী ও ২ জন জামায়াত কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, হরতালে পিকেটিং করার সময় বিএনপি কর্মী আক্তার হোসেন (২৫), মোহাম্মদ হোসেন (২৮), জুয়েল (২২), হাবিবুল্লাহ (২৫) ও গোলাম রহমান (২২) নামে ৫ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নাশকতা সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রাম থেকে জামায়াতের সদস্য আলাউদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এ খালেক জানান, বুধবার রাতে টঙ্গিবাড়ী উপজেলার পুরা এলাকা থেকে জামায়াতকর্মী আলী আকবরকে আটক করা হয়েছে। তার নামে থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।
সিরাজদিখান থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক জানান, বুধবার রাতে বিএনপি কর্মী এবাদুরসহ ২ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |