
বিএনপি’র ডাকা বৃহস্পতিবারের হরতাল চলাকালে মিরপুর-১০ নম্বরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এসময় তারা তিনটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০মিনিটে মিরপুর-১০ নম্বর ঝুটপট্টি এলাকায় পুলিশের সাদা পোশাকের একটি দল টহল দিচ্ছিল।
এসময় কয়েকজন হরতাল সমর্থনকারী হঠাৎ পুলিশ বহনকারী গাড়িটি ভাঙচুর চালায় ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরে ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে পিকেটাররা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করে। ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
পল্লবী থানা উপপরিদর্শক (এসআই) গোলাম নবী জানান, সাদা পোশাকে টহল দেওয়ার সময় পুলিশ বহনকারী একটি জিপ হরতাল সমর্থনকারীরা ভাঙচুর করে ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |