You are here

৭ মার্চ ২০১৩: সোশ্যাল মিডিয়া

আজ আবার হরতাল ডেকেছে বিএনপি এবং জামাত। সোশ্যাল মিডিয়াতে তাই হরতাল নিয়েই মানুষের কথা বেশি। তবে শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে কথা কমে গেছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর বিখ্যাত সেই ভাষণের কথাও মানুষ মনে করেছেন। কেউ কেউ তাদের প্রোফাইল ফটো পরিবর্তন করেছেন।

তার থেকেই কিছু কিছু আমাদের পাঠকদের জন্য দেয়া হলো। সারা দিনে কয়েক বার এই পেজটি আপডেট করা হবে।

Farzana Akter
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি শব্দের নতুন মানে দার করিয়েছেন-

বি=বাংলাদেশি
এন=নয়া
পি=পাকিস্তানি দালাল

হায় রে!!!খুব কি দরকার ছিল বিএনপি শব্দের মানে দার করানোর!!??? নাকি আজকে হরতালের দিনে মানুষের নিরাপত্তা দেয়া তার থেকেও বেশি দরকার ছিল!!???

Rumpa Syeda Tiger Zaman:
চ্যানেল ফান-২
-দেখছি খবর। এটিএন নিউজে দাড়ি-কমা ছাড়া এক সাংবাদিক ভাই হঠাৎ করে বলে উঠলেন, ধারনা করা হচ্ছে "বলগ" লেখার জন্যই "বলগার" রাজীব টাররগেট হন..
-চ্যানেল ঘুরাতে ঘুরাতে আঁতকে উঠলাম মুন্নি সাহার নতুন রূপ দেখে..মোচ-ওয়ালা মুন্নি সাহা!! কিছুক্ষণের মাঝেই ভুল ভাঙলো। ওটা আসলে মুন্নি সাহার ভাই- যিনি কাজ করেন মোহনা টিভিতে। এক্কেরে ফটোকপি.. :D

Mohammed Tawsif Salam:
প্রধানমন্ত্রী ডিসিদের উদ্যোগে জেলায় জেলায় 'সন্ত্রাস প্রতিরোধ কমিটি' গঠন করার জন্য ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন।

নেত্রী, কমিটির জন্য কি বিশেষ সরকারী অর্থ বরাদ্দ থাকবে? থাকলে কিন্তু পচ্চুউর লোক হবে কমিটিতে!

Saleh Reza:
স্বপ্নেই যখন খাবো, পোলাও-কোরমা-বিরিয়ানি সব-ই খাবো। আমার এবারের স্বপ্ন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার।
সর্বশেষ পোস্ট দেওয়ার পর আমারে একজন ইনবক্সে বলছে, তারেক-কোকো'র গরু খাওয়ার কথা বললাম, তাই আমি ভারতের দালাল! ১০ মিনিট পর আরেকটা ইনবক্স, নজরুল ইসলাম খান সাহেবের উপর গতকাল সরকার অহেতুক নিপীড়ন করছে, এইটা বলছি, এই জন্যে আমি 'ছাগু'!
ব্যালান্স কইরা কথা বলবো; কিন্তু আর নেগেটিভলি ব্যালান্স না। পজেটিভ ব্যালান্স!
পজেটিভ ব্যালান্স কইরা কথা বইলা দেখি, সুশীল সমাজ হওয়া যায় কি-না। এরপর উপদেষ্টা! স্বপ্নেই যখন খাইতে হবে, গাড়িতে পতাকা লাগাইয়া খাই!

Nayeem Hossain:
ওদের হাত কম, তাই হাতিয়ারের প্রয়োজন পড়ে| আমরা তো সংখ্যায় অনেক, আমরা যার যার অবস্থানে থেকেই ওদের প্রতিহত করতে পারি| এই সমাজে রাজাকারের ঠাই নাই, একজন রাজাকার সবসময় রাজাকার হিসেবেই পরিচিত হবে, রাজাকারপুত্ররাও রাজাকার পরিবার হিসেবে, তাদের বাড়িঘরও রাজাকার বাড়ি হিসেবেই মানুষ চিনবে| এই মানুষগুলো, তাদের পরিবারগুলো এই গ্লানি নিয়েই জীবিত থাকবে..যতদিন না তারা মুষ্টিমেয়র দল থেকে মুষ্টিবদ্ধর দলে আসছেন..

Abu Zubaer:
ছাত্রলীগের প্রাক্তন নেতা ইমরান রাজনীতির ময়লা পরিস্কারের দায়িত্ব নিতে যাচ্ছেন- কিন্তু কথাহলো রাজনীতিতে কি কি ময়লা আছে । আমার মনে হয় উনি বলবেন-
বাকশাল উঠিয়ে দেয়ার ফলে বাংলাদেশের রাজনীতিতে ময়লা জমেছে কিংবা বিএনপি পাকিস্তানের দোসর ইত্যাদি ইত্যাদি। মানে ছলে বলে কৌশলে আগামী নির্বাচন পর্যন্ত তিনি এই সমস্ত বিষয় সামনে এনে মানবতাববিরোধি অপরাধের বিচার কার্য স্বচ্ছভাবে করতে দেবেন না। এক প্রকারের প্রভাব তৈরি করার মাধ্যমে এর গ্রহন যোগ্যতা হারাবে অন্যদিকে জামাত হাতি তালি দেবে। উনি যেভাবে কথা বলেন ... আমার তো ভয়ই লাগে । তিনি সব সময় ধমক দেন কেন? শাহবাগ , আওয়ামী লীগ কিংবা জামাত মানবতাবাদি বিচার রক্ষার জন্য যাই করুক না কেনো। বাংলাদেশের মাটিতে সকল মানবততা বিরোধী অপরাধের বিচার হবে। আওয়ামী লীগ আর জামায়াতকে ত্যাগ না করে তাদের ত্যাগ করতে দিন। কিন্তু তারা করবে না। যুদ্ধের সময় আওয়ামী লিগের লোকজন আড়ামে থেকেছে অন্যদিকে জামাত ও পাকিস্তানের দোসররা আড়ামে থেকেছে। একটু ভাবুন না আপনারা।

Rita Roy Mithu:
মিলিয়ন ডলার কোয়েশ্চেনঃ
এই মুহূর্তে 'চ্যানেল আই' এর সংবাদ দেখছি। মাননীয় প্রধান মন্ত্রীর বক্তব্য দেখানো হচ্ছে। বক্তব্যের এক অংশে প্রধান মন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলের নেত্রীর প্রতিঃ প্রশ্নটি এরকম
মাননীয় বিরোধী দলের নেত্রী দাবী করেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল, উনার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তা আমাদের প্রশ্ন, যার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি কিভাবে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে একাত্মতা ঘোষণা করেন, তিনি কিভাবে স্বাধীনতা বিরোধীদের মুখপাত্র হয়ে কথা বলেন? তিনি কীভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষ হয়ে হরতাল ডাকেন?

Subrata Deb Nath:
আজকে অপূর্ব নামের বাচ্চা ছেলেটা সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে একাত্তরের ৭ মার্চকে ফিরিয়ে আনল, মনে হলো হুদাই রাজনীতিবিদরা মানুষকে ভারত-পাকিস্তানের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাওয়ার ভয় দেখায়। তৃতীয় প্রজন্মের বঙ্গবন্ধুরাও যেখানে প্রস্তুত হচ্ছে, কার সাহস আছে এদেশের স্বাধীনতা হরন করার!

জয় বাংলা!

Shahriar Nill:
আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে...........................

Monirul Islam Milon:
শাহবাগ তুই নিজেও ডুবলি, দেশ জাতিকেও ডুবালি।

Alamgir Kabir:
শাহবাগের বিরুদ্ধে উদ্ভট অপপ্রচারের মূল দায়িত্ব বিএনপি নিজ কাধে একাই তুলে নিয়েছে।কী সব অপপ্রচার!! কিন্তু তা খন্ডনের কেউ নাই।

Abu Zubaer:
বি এনপি কঠোর কর্মসূচী দিয়েই যাচ্ছে... কাওকে ধরলে বলা হয় তাঁকে মুক্তি না দিলে জনগনকে সাথে নিয়ে কঠোর কর্মসূচ্যী নেয়া হবে। খালেদা জিয়ার তথা শহীদ জিয়ার বাড়ী থেকে বের করে দেয়ার পরই এমন কথা বলা হয়েছিলো। তাহলে কঠোর কর্মসূচী কি আর, কত বার এই একই কথা তারা বলবেন।

Hasnat Mohsin:
আজ ৭ই মার্চ। প্রোফাইল পিক চেঞ্জ করলাম।

Ariful Islam Arman:
সেই ভাষণে ছিল দিক নির্দেশনা, ছিল জেগে ওঠার প্রেরণা, ছিল নতুন করে কিছু করার স্বপ্ন...

Arif Jebtik:
এরশাদ, তোরে গোনার টাইম নাই, তোর লগে খেলা ৯০ সালেই শেষ করে ফেলেছি। ১৩'তে রাজাকারের লগে খেলা শেষ করে ফেলব ইনশাল্লাহ।

Rohan Uddin Fahad:
আজকে ৭ মার্চ... খুব সম্ভবত বাংলাদেশের জন্ম ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি...

বাসা থেকে বের হয়ে অফিসে আসার আগ পর্যন্ত বেশ কয়েকটি মোড়ে মোড়ে নিতান্তই দায়সারা ভাবে আওয়ামী লীগের কিছু কর্মীকে দেখলাম মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করে যাচ্ছে... হয়তো টিভি চ্যানেলগুলোতে কিছু টকশো আর গতানুগতিক কিছু ফুটেজ নিয়ে কিছু অনুষ্ঠান...

কেনো জানি মনে হয় এই দিনটা, এই একটা ভাষন আমরা কোনোকালেই মন থেকে ধারণ করতে পারি নাই... জাতিগত ভাবে আমরা হয়তো একদিন অনেক বড় হবো, কিন্তু আমাদের এতোদিনের যে মানসিক দৈন্যতা সেই শুন্যস্থান কি পূরণ হবে কোনোদিন???

পুনশ্চ # ০১: আমার ফেসবুক প্রোফাইলে অজস্র বন্ধুর মুখগুলোতে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে খুব ভালো লাগছে... জয় বাংলার পাশাপাশি জয় বঙ্গবন্ধু হোক আমাদের জাতীয় স্লোগান, দল মত নির্বিশেষে আমরা এই কালজয়ী মানুষটাকে তার প্রাপ্য সম্মানটুকু যেনো দিতে শিখি...

পুনশ্চ # ০২: ৭ই মার্চ নিয়ে সিডেটিভ আর দূর্যোধনের ইভেন্টটার জন্য তাদের দুজনকে অনেক ধন্যবাদ...

Saif Shahid:
For a change, let's think about a simple solution:

1) Future doesn't look good for Bangladesh. The country is getting more and more polarized for wrong reasons. How can we stop this?

2) Simple solution - we cannot trust BAL any more after Share Market fall, Padma bridge corruption, extra-judicial killings, etc., etc.

3) We also haven't forgotten the misrule from Haowa Bhaban and in future if Khaleda is brought in power (quite unlikely now), as she refuses to disown her sons corrupt activities, we cannot trust her again.

4) Among other parties - JP doesn't have enough support except possibly some in Rangpur and Chittagong. Jamat has developed some strong bases in selective places with Saudi money and their grass-root efforts through institutions like Madrases and Orphanages, but they have got themselves too much identified with Rajakars and anti-liberation forces. None of other parties have been able to properly establish themselves.

5) Military is not a solution in long term. So what can we do?

Abdullah Al Shafi:
শাহবাগের জনস্রোত আগের মতো নেই, একবেলা গাড়ি চলে..আরেকবেলা আন্দোলন... এই মুহুর্তে খবর অমি রহমান পিয়াল, আরিফ জেবতিকসহ ৮ জন ব্লগারের বিরুদ্ধে মামলার চেষ্টা এবং খারিজ হয়েছে....

অনেক ব্লগার হুমকি পাচ্ছেন... কেউ গুরুত্ব দিচ্ছেন.. কেউ উড়িয়ে দিচ্ছেন...

আমার অনুরোধ ব্লগারসহ আন্দোলন সংম্লিষ্ট সবার প্রতি... সাবধানতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ... যারা রাজীবের হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে.. তাদের একটু স্টাডি করলে এদের রোবট ছাড়া আর কিছু মনে হয় নাই... এড়া একবার কমান্ড নিয়ে নিলে সমস্যা... কাজেই বন্ধুরা একটু সাবধান...

Arif Jebtik:
ধন্যবাদ, তবে সারা দেশ যখন আক্রান্ত তখন ব্যক্তিগত সাবধানতা খুব বেশি ফলপ্রসূ হয় না। শাহবাগের জনস্রোত আগের মতো থাকবে না এটাই স্বাভাবিক। কাদের মোল্লার আপীলের রাইট পেয়েছি, সাঈদীর ফাঁসি হয়েছে। মানুষ একধরনের সাময়িক বিজয়ের আত্মতৃপ্তি পেয়েছে। তাছাড়া শাহবাগে নতুন কোনো কর্মসূচি থাকলে মানুষ থাকবে, এমনিতে শুধু ঘুরাফেরার জন্য তো মানুষ রোজ যায় না। শাহবাগে এখন রয়েছে ডেডিকেটেড তরুনরা, যারা জানে সাময়িক বিজয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই, লড়াই বহুদূর।

Faysal Kabir Shuvo:
বাংলাদেশের মত রাজনীতির মাঠে 'দূর্নীতির অভিযোগ' বা 'বিতর্ক' থাকবেই। বিশেষ করে বি এন পি এর ২০০১ নির্বাচনের নেপথ্যে বড় ভূমিকা রাখা, তারপরে প্রধানমন্ত্রীর ছেলে হওয়া এবং সর্বোপরি এক গাদা বিরুদ্ধ প্রভাবশালী মিডিয়ার কল্যানে তাকে 'খলনায়ক' বানানোর চেষ্ঠা অব্যাহত আছেই। বড় সত্য হলো গত ছয় বছরে বড় কোন দূর্নীতি মামলায় তাকে দোষী বানাতে পারেনি পর পর ২ সরকার... কিন্তু তার ভিতর এমনই কিছু ছিলো যা ভালো লাগবে প্রতিপক্ষ মহলেও- এই দুই ছবি তার প্রমান- এবং সেটাই একজন নেতা হবার জন্যে অন্যতম জরুরী। ৭ মার্চের এই ঐতিহাসিক দিনকে ১/১১ এর সরকার কালিমালিপ্ত করেছিলো তারেক রহমানকে গ্রেফতার করে শুধু অভিযোগের ভিত্তিতে এবং তারপর আর এই বাংলাদেশে এখনো 'মুক্ত' হয়ে ফিরতে পারেননি... 'হোপ ফর দি বেস্ট' ছাড়া আর কিছু আসলে বলার নাই...

Abdun Noor Tushar:
এই শহর জানে মার্চ এর সাত, কোটি বাংগালীর সংগ্রামী হাত, একসাথে হয় একটি আঙ্গুল, তর্জনী তার.. রেসকোর্সের ঘাসের ডগাও বলতে পারে বক্তৃতা এই জাতির পিতার.. কে বলে তিনি আওয়ামী লীগ এর , কে বলে তিনি নাই? তিনি তো ছিলেন তাজুদ্দিনের প্রিয় মুজিব ভাই, সুরাবর্দির মানসপুত্র, ভাসানীর তিনি “মুজিব”, দল নাই তার , দেশ আছে শুধু, তিনিতো চিরঞ্জীব। ...

Moinul Ahsan Saber:
বহু আগে একবার শুনি, " এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ", তারপর ৪২ বছর ধরে বারবার দেখে আসি, " এবারের সংগ্রাম চুক্তির সংগ্রাম "।

Masuda Bhatti:
যে আঙুলে তিনি বাজিয়েছিলেন বাঁশি,অনাগত কাল হলো আনত তার নির্দেশে
আজ সময় এসেছে সে আঙুলের নির্দেশ পালনের, বন্ধুগণ আমরা প্রস্তুত কি??

র.ইসলাম শিমুল:
আচ্ছা, বঙ্গবন্ধুর পরে রাজনৈতিক ভাবে প্রাজ্ঞ কোন নেতা কি বাংলাদেশের ক্ষমতায় এসেছে? উর্দি পরা সামরিক সেনা কিংবা সিম্পলি ঘরের বউ অথবা কন্যা এসে বসেছে ক্ষমতার মসনদে আর সে মসনদে টিকে থাকার জন্য কিছু মুখস্ত করে নিয়েছে কিছু রাজনৈতিক মন্ত্র। সেই অর্থে একজন গড়ে ওঠা নেতাকে কখনই আমরা ক্ষমতায় পাইনি। কোনদিন কি পাবো? নতুবা আমাদের গনতন্ত্রটা কোনদিনই গনতান্ত্রিক হয়ে উঠবে না, আসবে না রাজনৈতিক শিষ্টাচার।

আজ ঐতিহাসিক ৭ই মার্চকে স্মরন করে বিনম্র সম্মান জানাই।

Masud Anwar:
এরশাদ কাকু তুই কিছু কইতাছিলি না, চুপ আছিলি ভালই আছিলি, মাগীবাজ কি কইলি এইটা, গেলিতে আবার পুইচা... শালায় আসলেই বেহায়া... নব্বইয়ের কথা ভূইলা গেছে...

Ahmad Naqibul Arefin:
৭ই মার্চ - এই দিনটা শুধু আওয়ামীলীগ আনুষ্ঠানিক ভাবে পালন করে থাকে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই দিনটাকে "আওয়ামীলীগের দলীয় ব্যাপার" মনে করে সেটা পালন করা তো দূরে থাক, দুইটা কথা যে বলবে, সেই মানসিকতা পর্যন্ত দেখায় না। মানুষ তো কারটেসি করেও অনেক কিছু করে... এই কালচারটা বাংলাদেশে পুরোপুরি অনুপস্থিত। মানুষকে সম্মান দিলে নিজে সম্মানিতি হওয়া যায় - এইটা কি এরা জানে না?

Sajal Dash:
বিএনপিরে কটুকাটব্য করে দুইটা স্ট্যাটাস দিছিলাম, তাতে ক্ষেপে গিয়ে বিএনপি আমার জন্মদিনে হরতালই ডেকে বসল!

Bv Ranjan:
সন্ত্রাসী আর জঙ্গিবাদের বিরুদ্ধে দূর্বার প্রতিবাদ। সাইবার যুদ্ধের বিরুদ্ধে সাইবার যুদ্ধ। অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা, আর এভাবে আমরা পৌঁছে যাব জয়ের লক্ষে....

Sirajul Hossain:
সাধারণ মানুষের মধ্যে এত বিভ্রান্তি ছড়ানের কারন হচ্ছে টিভি টক শো। TRP বাড়ানোর জন্য তারা বিতর্কিত ব্যাক্তিদের ক্যামেরার সামনে নিয়ে আসছে - আর ছড়াচ্ছে কুটচাল আর বিভ্রান্তি। বিতর্কিত ব্যাক্তিদের একটা তালিকা করুন এবং টিভি ব্যাবসায়ীদের জানিয়ে দিন যে আমরা এদের পর্দায় দেখতে চাই না।

Sobak Pakhi:
বগুড়ায় রাস্তার উপর গাছ ফেলে এবং ঢাকায় বিএনপি নেত্রীদের ফেলে রেখে হরতাল পালন করছে জামায়াত শিবির।

Supriti Dhar:
‎...আজ ঐতিহাসিক ৭ই মার্চ। আবারও সোহরাউয়ার্দী উদ্যান আজ ভরে যাবে মানুষে মানুষে। পাতা কুড়ানি থেকে শুরু করে কবি ও কেরানিরাও আজ আমাদের সাথে মিলবে প্রজন্ম চত্বরের সমাবেশে। যে মহাকাব্য রচেছিলেন বঙ্গবন্ধু সেই ১৯৭১ সালে, আজ আবারও সময় এসেছে নতুন আরেকটি মহাকাব্য রচনার। দেশজুড়ে তাণ্ডব আর ধ্বংসযজ্ঞ দেখে সিনিয়র সিটিজেনরা একাত্তর বলে ভুল করতেই পারেন। তাই, এবারের সংগ্রাম...আমাদের ৪২ বছরের অপশাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম.... এই অমর কবিতাটি আজ পাঠ করবেন নতুন প্রজন্মের নতুন কবিরা, সেই আশায় আছি। বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁর সৈনিকেরা তো আছে....আমরা আছি।

Mahbub Morshed:
বিএনপি যখন সর্বশক্তি নিয়া মাঠে নামে তখনও স্রেফ কাতুকুতু দিয়া তাদের নাজেহাল করা সম্ভব। এমন বিরোধী দল আওয়ামী লীগ হেলায় হারাইতেছে।

Ami Shuvro Bolci:
আমার মন বলছে একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছি, কিন্তু ভুল করা তো জীবনেরই অংশ। পৃথিবী আমার কাছে কি চায়? চায় কী যে আমি ঝুঁকি না নিয়ে যেখান থেকে এসেছি আবার সেখানে ফিরে যাই এজন্য যে জীবনের কাছে 'হ্যাঁ' বলার সাহস আমার নেই ?

__ পাওলো কোয়েলহো ।।

M. Kamrul Hasan:
এরশাদ কাকু এইড্যা কি কইলো...এরশাদ কাকু ইসলাম রক্ষার তাগিদ দিছে তাই এরশাদ কাকুকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম নিযু্ক্ত করা হোক...আমরা এ জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে নইলে আগামি কাল শুক্রবার ও এর পরের দিন শনিবার টানা দুইদিন হরতাল দিমু।।

Shauhardo Iqbal:
গত রাতে (মঙ্গলবার) বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এর সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতেই প্রণববাবুর কপালে ভাঁজ। একটু আগেই বলছিলেন শ্বশুরবাড়ির কথা, শিলাইদহ, নড়াইল বা টাঙ্গাইলে মানুষের সঙ্গে কথাবার্তায় উঠে আসা নানা প্রসঙ্গের কথা। তারপরই খালেদার আচরণ নিয়ে প্রশ্নে যেন ধাক্কা খেলেন রাষ্ট্রপতি। মুখে বললেন, “আমি তো তাঁকে সময় দিয়েছিলাম। কেন এলেন না, তা তিনিই বলতে পারেন!” চেয়ার ছেড়ে উঠেই পড়েন প্রণববাবু। উড়ে আসে প্রশ্ন, এটা কি অসৌজন্য নয়? আর কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। কিন্তু তাঁর অভিব্যক্তিই জবাব হয়ে উঠেছে অনেক প্রশ্নের। তিনি ভয়ানক ক্ষুব্ধ খালেদার আচরণে। (খবরঃ বাংলানিউজ)