
লক্ষ্মীপুরে ১৮ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল গাছের গুড়ি ফেলে, সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ,ককটেল বিস্ফোরণ ও আটকের মধ্য দিয়ে চলছে।
সকাল থেকে শহরের মিয়ার রাস্তায় মাথায় ও বাস টার্মিনাল এলাকায় হরতাল সমর্থকরা লক্ষ্মীপুর-রামগতি ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে।
এসময় তারা পিকেটিং ও বিক্ষোভ মিছিল বের করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, জেলার বিভিন্ন স্থান থেকে হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |