
হরতাল সমর্থনকারীরা রাজধানী মতিঝিল মুধমিতা সিনোমা হলের গলিতে সাধারণ বীমার কর্পোরেশনের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে । এতে সম্পূর্ণ বাসটি পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুমিতা সিমেনা হলের গলিতে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে হারতালকারীরা। তারা গলিত সাধারণ বীমার স্টাফ বাসটি যাত্রী শূন্য অবস্থায় দাঁড় করানো দেখতে পেয়ে প্রথমে ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর হরতালকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভায়।
বাসের চালক খোকন বলেন, ‘আমি সাধারণ বীমার কর্মকর্তাদের অফিসে পৌঁছে দিয়ে বাসটি এ গলিতে রেখেছিলাম। হঠাৎ হরতালের সমর্থনে একটি মিছিল গলিতে এসে বাসটি দেখতে পেয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। আমরা কেউ ভয়ে সামনে এগুতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘হরতালকারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন নিয়ে বাসের আগুন নেভাই। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আশে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। তাই পুলিশ কাউকে আটক করতে পারেনি।’
বাসটি খালি থাকায় কেউ আহত হয়নি বলেও জানান বাসের চালক।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |