
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনের শুরু থেকেই সমিতির সদস্যদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এ সময় প্রার্থীদের ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানাতে দেখা গেছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও বামদলের সমন্বয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ ইমাম প্যানেলে ১৪ জন প্রার্থী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি পদে জালাল মো. গাউস প্যানেলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
১৪ টি পদে মোট প্রার্থী রয়েছেন ২৪ জন। মোট ভোটার রয়েছেন ৪৩১ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী নাসিরউদ্দিন ফারুকী।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |