You are here

তরিকুল ইসলামের বোনের মৃত্যু বরণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বড় বোন হাসনা বানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর শহরের আরএন রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর । তিনি ৬ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন ।

শুক্রবার বাদ জুমা যশোর আমিনিয়া আলিয়া মাদরাসায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে ।

এদিকে, হাসনা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর জেলা বিএনপি ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু এক বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

বিভাগ: