
চট্টগ্রাম নগরীর বন্দর থানার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে ছুটাছুটি করে কারখানা থেকে বেরিয়ে আসার সময় ৫ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের সিইপিজেড স্টেশনের সিনিয়র অফিসার মাহবুব আলম জানান, সিইপিজেডে ক্যানবুক বিডি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ফ্যান ফিটিংয়ের জন্য ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের ফুলকি (আগুন) ওই সেকশনে রাখা জ্যাকেট তৈরির ফোমে পড়ে আগুনের সূত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে কারখানার ওই সেকশনে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটাছুটি করে নিচে নামার সময় ৫ পোশাক শ্রমিক আহত হয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডে আতঙ্কগ্রস্ত হয়ে কারখানা থেকে বেরিয়ে আসার সময় ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন শ্রমিককে বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |