You are here

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলমান আন্দোলন ও নারী সংসদ সদস্যদের পুলিশ আটক করায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ বৈঠক ডেকেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে ১ ও ৫ মার্চ রাতে স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

বিভাগ: