You are here

ব্যক্তিগত ব্যস্ততা কাটিয়ে সুজানা

প্রায় বছরখানেক বিরতির উপর আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন সুজানা। ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি ক্যামেরা থেকে এতদিন দূরে ছিলেন তিনি। সম্প্রতি তিনি ইসরাফিল বাবুর রচনা ও মজিবুল হক খোকনের 'মজার মানুষ' শিরোনামে একটি টেলিফিল্মে কাজ করেছেন। এটি এসএ টিভিতে প্রচার হবে। টেলিফিল্মটিতে সুজানাকে দেখা অতি বিলাসী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। বিলাসিতার পাশাপাশি নিজেকে সবার কাছে পরিচিত করে তোলার জন্য সারাক্ষণই মডেল হওয়ার স্বপ্নে বিভোর থাকে সুজানা। মডেলিং করার জন্য একটা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজারের সঙ্গে পরিচয় হয়। এদিকে সুজানর প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন লিটল আনাম। লিটল সব সময় সুজানাকে নিষেধ করে মডেল হওয়ার স্বপ্নকে বাদ দেওয়ার জন্য। কিন্তু সুজানা চায় নিজের ক্যারিয়ার গড়তে। তাই নিয়ে প্রেমিকের সঙ্গে চলে সারাক্ষণই বাকবিতণ্ডা।
নতুন টেলিফিল্মের মাধ্যমের অভিনয়ে ফেরা প্রসঙ্গে সুজানা বলেন, 'বাবার অসুস্থতা আর ব্যক্তিগত ব্যস্ততা, সব মিলিয়ে বছর দেড়েক কাজ করতে পারিনি। নতুন করে কাজ শুরু করার কথা ভাবছিলাম। মজার মানুষ টেলিফিল্মের গল্পটি সব মিলে ভালো লেগেছে। তাই আবার কাজ শুরু করলাম।'

এছাড়াও তিনি আরও একটি বিজ্ঞাপনের কাজ করছেন কলকাতায়। কাজ শেষে মাকে নিয়ে কিছু সময় কাটবেন তিনি।

বিভাগ: