
শাহবাগের সন্নিকটে হোটেল রুপসী বাংলার সামনের রাস্তায় পরপর ২ টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনার পরপর পুলিশকে গুলি করতে দেখা গেছে। কে বা কারা এর সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১২টার কিছু পরে এ ঘটনা ঘটে।
হোটেল রুপসী বাংলার সামনে দায়িত্বরত পুলিশের এসআই রেজাউল বলেন, বাংলামোটরের দিক থেকে একটি মোটর সাইকেলে ২ যুবক রুপসী বাংলার উত্তর পাশে ‘ঘোড়ার গাড়ি’র সামনে এসে পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা, লাঠিচার্জ, ফাঁকাগুলি, টিয়ারশেল নিক্ষেপ ও নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |