You are here

এবার দুটি ভিন্ন চরিত্রে নওশাবা

আবারও ফিরেছেন অভিনয়ে ফিরেছেন নওশাবা। পারিবারিক ব্যস্ততার কারনে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ইতিমধ্যে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে দুটি ধারাবাহিকের।

পারিবারিক কারণে নওশাবা অনেকদিন দূরে ছিলেন । তবে সমপ্রতি তিনি আবারও ফিরেছেন অভিনয়ে। এরই মধ্যে নাম লিখিয়েছেন নতুন দুই ধারাবাহিকে। এর মধ্যে একটি হচ্ছে সামিউল হক সামির পরিচালনায় রাইট অ্যান্ড রং, অন্যটি নিয়াজ মাহবুবের পরিচালনায় অপরাধের গল্প। রাইট অ্যান্ড রং-এ একজন চঞ্চল কিশোরীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ নাটকে গিটার বাজাতে দেখা যাবে তাকে। আর অপরাধের গল্প নাটকে তিনি একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে নওশাবা বলেন, অনেক দিন পর নাটকে ফিরলাম। এতদিন আমি আমার নবজাতক বাচ্চাকে নিয়ে খুব আনন্দ-উচ্ছ্বাসে ছিলাম। এখন নাটকে ফিরে বেশ ভাল লাগছে। তবে আগের মতো খুব বেশি অভিনয় করতে চাই না। কারণ, বাচ্চাকে সময় দিতে হচ্ছে।

নতুন নাটকে তার চরিত্র নিয়ে নওশাবা আরও বলেন, নতুন দুটি ধারাবাহিকে একেবারে বিপরীত দুটি চরিত্র আমার। একটি থেকে অন্যটি পুরো উল্টো। একটাতে গিটার বাজানো আধুনিক উচ্ছল তরুণী আমি, অন্যটিতে গর্ভবতী অসহায় রমণী। চরিত্র দুটি বেশ চ্যালেঞ্জিং। অভিনয় করে মজা পাচ্ছি।

বিভাগ: 

ব্যক্তিত্ব: