You are here

শেষ কার্যদিবসে মূল্যসূচকের সঙ্গে লেনদেনও কমেছে

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। দ্বিতীয় বৃহত্তম বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা।

এদিন ডিএসইতে ১৪২টি প্রতিষ্ঠানের দাম ও ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৭৮ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই সূচক কমে। যা প্রথম দুইঘণ্টা অব্যাহত ছিল। বেলা পৌনে ১১টায় ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩৮ পয়েন্টে, দুপুর সাড়ে ১২টায় ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৮২৯ পয়েন্টে স্থির হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়)ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- গ্লোবাল হার্ভেস্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, ইউনিক হোটেল, প্রিমিয়ার সিমেন্ট, আর্গন ডেনিমস, জেনারেশন নেক্সট, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ও খুলনা পাওয়ার।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সাধারণ সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৭ হাজার ৬০৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বিভাগ: