
নির্বাচনসহ যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোন স্থানে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতের রাজনৈতিক কৌশলের সঙ্গে বিএনপির একাত্মতাকে অশুভলক্ষণ হিসেবে তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, "দেশের রাজনীতি কোনো পথে চলবে তা জামায়াতের মতো অগণতান্ত্রিক দলের ওপর ছেড়ে দেয়া যায় না।"
তিনি আরও বলেন, "জামায়াত কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তারা বিএনপির সঙ্গে যোগদান করে আন্দোলনের একটা ভিন্ন মাত্রা সংযোগ করতে চায়। এটা জাতির জন্য একটা অশুভ লক্ষণ। কারণ জামাত বাংলাদেশের একটা পরাজিত শক্তি। তারা বাংলাদেশের রাজনীতিকে পথ দেখাবে তা হতে পারে না।"
আশরাফ বলেন, "জামায়াতের সঙ্গে থেকে সহিংসতার পথ ছেড়ে বিএনপি যত তাড়াতাড়ি আলোচনায় বসবে যানমালের ক্ষয়ক্ষতি ও জনভোগান্তি ততো কম হবে।"
এ সময় দেশব্যাপী জামায়াতের তাণ্ডবে গোটা জাতি উদ্বিগ্ন হলেও সরকার আতঙ্কিত নয় বলে মন্তব্য করেন আশরাফ।
তিনি জানান, "আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য আনুষ্ঠানিক আলোচনার আগে বিএনপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।"
এ সময় তিনি বলেন, "বেগম খালেদা জিয়া দুই দুই বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। অনেক সময় ওনার কথার কারণে অনেক কিছু হয়ে ওঠে নাই। আমরাতো সেনাবাহিনী না, পুলিশ না, আমরা পলিটিকাল পার্টি। আমরা যে কোনো বিষয় নিয়ে যে কোনো স্থানে আমরা আলোচনা করবো। কন্ডিশনতো আমরা দিচ্ছিনা।"
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়েও আলাদাভাবে শ্রদ্ধা জানান তিনি।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |