You are here

মহারাজের পরিচালনায় আবার নাচবেন মাধুরী

মাধুরীর নাচের দক্ষতা নিয়ে তার শত্রুর মনেও কোন সন্দেহ নেই। তাইতো দেবদাসের বিশেষ এক নাচের দৃশ্য পরিচালনায় নৃত্য গুরু বিরজু মহারাজ শুধুমাত্র মাধুরীর জন্য রাজি হয়েছিল। দেবদাস চলচ্চিত্র ছিল মাধুরী এবং মহারাজের একসাথে শেষ চলচ্চিত্র। এবার বহু বছর পর এই জুটি আবারো একসাথে কাজ করবেন দেধ ইশকিয়া চলচ্চিত্রে।

আগের মতোই এই চলচ্চিত্রে মাধুরীর জন্য কোরিওগ্রাফি করবেন বিরজু মহারাজ। গুণী এই কত্থকশিল্পী বলেছেন, মাধুরীর মতো ভালো নৃত্যশিল্পীদের সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের। মাধুরী খুব দ্রুত নাচের মুদ্রাগুলো তুলে ফেলেন।

বিরজু মহারাজ সম্প্রতি বিশ্বরূপ ছবিতে কমল হাসানের জন্য কোরিওগ্রাফি করেছেন।

বিভাগ: