
শাহরুখ ঘোষণা করেন তিনি দেশের প্রত্যেকটা নারীকে ব্যক্তিগতভাবে সম্মান করেন। আর সে ধারাবাহিকতা ধরে রাখতেই শাহরুখ নতুন সিদ্ধান্ত নিলেন। তিনি জানিয়েছেন এখন থেকে তাঁর প্রতিটি চলচ্চিত্রের টাইটেল কার্ডে তাঁর নামের আগে নায়িকার নাম থাকবে। আর এটি বাস্তবায়িত হবে শাহরুখের আপকামিং চলচ্চিত্র "চেন্নাই এক্সপ্রেস" থেকেই। এই চলচ্চিত্রের নায়িকা দীপিকা পাডুকনের নাম টাইটেল কার্ডে শাহরুখের আগে থাকবে।
উল্লেখ্য, বলিউডের শুরু থেকেই প্রতিটা চলচ্চিত্রের টাইটেল কার্ডে নায়িকার আগে নায়কের নাম লেখা হয়। এই প্রথম শাহরুখ সেই রীতির অবসান ঘটাতে চলেছেন নারীদের বেশী সম্মান দেখাতে। চলচ্চিত্রের প্রচারের জন্য নায়কের নামটাই বেশী প্রাধান্য পায় সেজন্য স্বাভাবিকভাবেই নায়কের নামটাই কার্ডে আগে লেখা হয়। কিন্তু এখন থেকে শাহরুখ কোন চলচ্চিত্রে তাঁর নাম নায়িকার আগে লেখাবেন না।
শাহরুখ চিরকালই বলে এসেছেন তার জীবনের সমস্ত সাফল্যের পেছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি। সে তার স্ত্রী, বোন, মেয়ে অথবা সহ-অভিনেতা যিনিই হওন। সেই জীবন-দর্শনকেই আরও একবার মান্যতা দিলেন শাহরুখ, তার এই পদক্ষেপের মাধ্যমে। আর বাল্কি-র পরিচালনায় একটি শর্ট-ফিল্মেও সম্প্রতি অভিনয় করেছেন শাহরুখ। মেয়েদের কথাই বলা হয়েছে এই ছবিতে, আর সেটি রিলিজও করবে নারী দিবসের দিন।
ধারণা করা হচ্ছে পুরো বলিউড ইন্ডাস্ট্রি এই নিয়ম অনুসরণ করবে, কিং অফ বলিউডের সিদ্ধান্ত বলে কথা।
সূত্র: জি-নিউজ
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |