
সোহেলের পরিচালনায় সালমানের নতুন চলচ্চিত্র "মেন্টাল"। আর নায়িকা থাকবে নতুন। কে সে নায়িকা জানতে পুরো ভারতের মিডিয়ে হুমড়ি খেয়ে পরেছে। তবে এখন পর্যন্ত ডেইজি শাহ'র নামই এগিয়ে আছে। এর আগে "ব্লাডি ইশক" চলচ্চিত্রটিতে ডেইজি একটি আইটেম সং করেছিলেন।
সূত্র জানিয়েছে, অনেকেই অনেক নতুন নতুন নায়িকার নাম বলছিলেন কিন্তু পরিচালক হঠাৎ করেই এক অনুষ্ঠানে ডেইজি শাহের কথা বলেন।
উল্লেখ্য, সালমান আজ পর্যন্ত যত নতুন নতুন নায়িকাকে নিয়ে এসেছেন তাদের দর্শক ভালভাবেই নিয়েছে। এখন অপেক্ষার পালা ডেইজি যদি সত্যি নির্বাচিত হয়ে থাকেন তাহলে তাকে দর্শক কিভাবে নেবেন। সব কিছুর পরেও একটি কথা চলে আসে, আজ বর্তমানে সালমান বলিউডের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেতা। তিনি একের পর এক হিট হিট চলচ্চিত্র উপহার দিয়েই যাচ্ছেন দর্শকদের। নতুন নায়িকা নিয়ে তাঁর নতুন চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা কতটুকু পায় সেটাই দেখার বিষয়। সূত্র: ওয়েবসাইট
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |