
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের দল থেকে বাদ পড়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। তাঁর স্থলাভিষিক্ত কারো নাম এখনও ঘোষণা করা হয়নি, দলের বাকি খেলোয়াড়েরা অপরিবর্তিত রয়েছেন।
চেন্নাই ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় টেস্টে শেবাগের স্কোর ছিল ২ রান ও ১৯ রান আর তৃতীয় ইনিংসে ৬ রান। এই পার্ফরম্যান্সের জন্য মোহালিতে তৃতীয় ও দিল্লিতে শেষ টেস্টের দল থেকে এই ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়েছে।
শেবাগ না থাকায় ওপেনিংয়ে শিখর ধাওয়ানকেই দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নির্বাচক সভাপতি সন্দীপ প্যাটেল ইংল্যান্ড সিরিজের আগে জানিয়েছিলেন, অজিঙ্ক রাহানেকে ওপেনিংয়ে নয় মিডল অর্ডারে দেখতে চান। শেবাগের জায়গা পূরণে তাই ওপেনিং ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে নির্বাচকদের জন্য।
ভারত টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), মুরালি বিজয়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, শিখর দেওয়ান, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বও কুমার, হরভজস সিং, অশ্বিন, প্রাগিয়ান ওজ্জা, আজিঙ্কায় রাহানে, অশোক দিন্দা, চেতেশ্বও পুজারা।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |