
এই প্রথম ধারাবাহিক নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন। নাটকের নাম 'স্বপ্নগুলো জোনাক পোকার মতো'। 'পরাধীনতা মানতে রাজি মন স্বপ্ন সাথী হয় যদি হয় আপন' শিরোনামে গানটি লিখেছেন অরুন চৌধুরী। তারিন বলেন, এর আগে অনেকটা শখের বশেই খণ্ড নাটকে গান গেয়েছি। সিরিয়াসলি গান গেয়েছি আমার প্রথম একক অ্যালবাম আকাশ দেবো কাকে। এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলাম। চেষ্টা করেছি গানের প্রতিটি লাইন অনুধাবন করে নিজের মতো করে গাইবার। ইবরার টিপুর সুরে গানটি গেয়ে আমি নিজে বেশ তৃপ্ত। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। তারিনের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। চয়নিকা চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে আমি তারিনের গানের ভক্ত। গানটি আমার ভীষণ প্রিয়। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন এবং নির্দেশনায় চয়নিকা চৌধুরী। ধারাবাহিকের সূচনা সংগীতটি রচনা করেছেন অরুন চৌধুরী।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |