You are here

অবসর নিলেন সামারাবীরা

গলে বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলংকার মিডল অর্ডার ব্যাটসম্যান থিলান সামারাবীরা।

অবসরের সিদ্ধান্ত মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেটকে লিখিত জানিয়েছিলেন, একদিন পরই তা গ্রহণ করেছে বোর্ড।

৮ মার্চ গলে টাইগারদের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সিরিজের ঠিক একদিন আগে অবসর নিলেন সামারাবীরা। সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "বাংলাদেশের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের আগে আমাকে বাদ দেয়ায় কষ্ট পেয়েছি। যদিও নির্বাচকরা বলেছেন, চলতি বছরের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে আমাকে দলের জন্য প্রয়োজন। নির্বাচকদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি আমি। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়। তাই আমার মনে হয়েছে, মাঠ থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।"

সামারাবীরা আরও বলেন, "বাংলাদেশের বিরুদ্ধে দলে আমার সুযোগ না হওয়ায় আমি সত্যিই বিস্মিত।"

শ্রীলংকার হয়ে ১৯৯৮ সালে অভিষেক হওয়া সামারাবীরা ৪৮ গড়ে ৮১ টেস্টে মোট ৫৪৬২ রান করেন। ১৪টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

বিভাগ: