You are here

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে সরকারের নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে সরকারের নিয়ন্ত্রণে আছে এবং মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে সরকারের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সর্বত্র যথাযথ আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।"

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কিছু কিছু স্থানে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এটা আমাদের জাতির জন্য লজ্জার কারণ। যারা এ হামলা চালিয়েছে তারা কাপুরুষ এবং এ জনদ্রোহীতার দমন করার জন্য যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ প্রদান ও পুনর্বাসনের প্রাথমিক পদক্ষেপ সরকার নিয়েছে।"

বিভাগ: 

Comments

shamsu's picture

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ট্রাইবুনাল জাজ করে ম খা রাজাকারের বিচার দাবী করছি।