You are here

অ্যানিস্টন ও জাস্টিনের বিয়ের গুঞ্জন

জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স'র বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি কেউ। তবে জানা গেছে হাওয়াই দ্বীপে মালা বদল করবেন এ তারকা দম্পতি।

একতথ্য মতে, এ তারকা দম্পতি নাকি এরইমধ্যে ট্রপিকাল অঞ্চলে বিয়ের জায়গার খোঁজ করেছেন।

উল্লেখ্য, এর আগে অভিনেতা ব্রাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসারের পর বিচ্ছেদ ঘটে অ্যানিস্টনের। সে যাই হোক দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক থেরক্সকে কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ে করবেন এমনটাই জানা গেছে।

অন্যদিকে শোনা যাচ্ছে, এ তারকা দম্পতি নাকি দ্বীপ ও সূর্যাস্ত ভীষণ পছন্দ করেন। আর হাওয়াই দ্বীপের অপরূপ দৃশ্য নাকি তাদের খুব পছন্দ। কিন্তু তাদের এ সিদ্ধান্ত নিয়ে অনেকের ধারণা, মিডিয়ার নজর থেকে আড়াল হবার জন্যই হাওয়াই বিয়ে করবেন।

বিভাগ: