
বৃহস্পতিবার হরতাল চলাকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক বিএনপির ৪ মহিলা সংসদ সদস্যকে ছেড়ে দিয়েছে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাদের ছেড়ে দেয়।
এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ৪ মহিলা সংসদ সদস্যকে পুলিশ আটক করে।
আটককৃত মহিলা সংসদ সদস্যরা হলেন- রেহেনা আক্তার রানু, শাম্মি আক্তার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও রাশেদা বেগম হীরা।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, "তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো বলে আটক করা হয়েছিলো। হরতাল শেষে পল্টন থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |