
হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের হামলায় বিরোধী দলের ৪ মহিলা এমপিসহ ৬ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রুহুল করিব রিজভী আহমেদ।
তিনি বলেন, "হরতাল চলাকালে দলীয় কার্যালয়ে ঢোকার সময় রেহেনা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার এমপির ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে। তাদের আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। পুলিশের হামলায় শাম্মী আক্তার আহত হয়েছেন।"
এছাড়াও সারাদেশ থেকে বিএনপির ২৫০ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং আড়াই হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |