You are here

ফেসবুকে যেভাবে অপপ্রচার চলে

ফেসবুকে বর্তমানে অনেক সত্য খবরও কিছু গ্রাফিক্স এর কারসাজিতে মিথ্যা হয়ে যায় এবং তা ছড়ায় বিষের মত করে। এই খবরগুলো অনেকে শেয়ার করে কোন কিছু না বুঝেই, কিন্তু কেউ হয়তবা এইটা মনে করেন না যে, এই ক্ষুদ্র বিষয়গুলো অনেক সময় অনেক বড় বিদ্রোহের জন্ম দেয়।

আমরা হয়তবা কেউ কক্সবাজারের রামুর কথা ভুলে যাইনি, ভুলার কথাও না। বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে এটিকে আখ্যায়িত করা যায়। এটির জন্ম ফেসবুকের একটি মিথ্যা অপপ্রচারের জন্য।

বর্তমানে ফেসবুকে অনেক ফ্যান পেইজ আছে যেগুলো লাইক বাড়ানোর জন্য অনেক স্পর্শকাতর বিষয় নিয়েও মজা করে, যার ফল অনেক সময় খারাপ হিসেবে প্রমাণিত হয়।

গত মঙ্গলবার বিএনপির ডাকা হরতালের অংশ হিসেবে বিএনপি কার্যালয়ের সামনে নেতারা জড়ো হলে, পুলিশের সদস্যরা সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক কাজী রহমান মানিককে আটক করে। সেইসময় তিনি দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভীকে ধরে রাখলে টানাটানির সময় তিনি (রুহুল কবির রিজভী) পড়ে যান।

আর এই নিউজটি ফেসবুকের একটি গ্রুপ "আগে টাকা ভাগাভাগি তারপর হরতাল" এই শিরোনামে ছড়ায়।

Bangladesh-Buzz.jpg

কিন্তু সত্য খবরটি নিজের চোখেই দেখুন এই লিঙ্কে

বিভাগ: