You are here

মামলায় পরলেন লেডি গাগা

গত বছর জুনে লেডি গাগা'র ইন্দোনেশিয়ার ট্যুর বাতিল করায় আয়োজকরা তার বিরুদ্ধে মামলা করেছে। সূত্র জানায় যে, দেশটির সংবাদ মাধ্যমগুলো গাগাকে "শয়তানের শিক্ষক" বলে অভিহিত করে। এটা গাগার কাছে হুমকি মনে হয়েছে। সম্ভবত নিরাপত্তার কারণেই তিনি কনসার্ট বাতিল করেন-এমনটাই ধরে নেয়া হয়।

কনসার্ট বাতিল করায় আয়োজকদের ৫০ হাজার পাউন্ড ক্ষতি হয়। কর্তৃপক্ষ এ ক্ষতি পোষাতে এ অর্থ দাবি করে। এ ব্যাপারে গাগার সাথে সমঝোতা না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে আয়োজকরা

উল্লেখ্য, নিতম্বে অস্ত্রোপচারের কারণে গাগা ফেব্রুয়ারিতে আমেরিকা সফরের "বর্ন ডিজ ওয়ে বল" নামের শো বাতিল করতে করেছিলেন। এখন এ পপতারকা কিভাবে সমঝোতা করেন সেটাই দেখার বিষয়।

বিভাগ: