You are here

জলিলের মৃত্যুতে নওগাঁয় ৭ দিনের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ জেলায় ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামীলীগ এই শোক ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা, সব পেশার ও বয়সের নারী-পুরুষ আব্দুল জলিলের বাসভবন ফয়েজ ভিলা ও জেলা আওয়ামী লীগ অফিসে ভিড় জমান।
এ উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কালোব্যাজ ধারণ করেছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। জেলা আওয়ামী লীগ অফিসে একটি শোকবইও খোলা হয়েছে।

সকাল থেকে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ শোকবইয়ে স্বাক্ষর করছেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক জানিয়েছেন, আব্দুল জলিলের নামাজে জানাজা শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার নিজ গ্রাম শহরের চকপ্রাণ মহল্লায় পারিবারিক গোরস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে।

বিভাগ: