
আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক চলছে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
বৃহস্পতিবার রাত নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যাতলয়ের এ বৈঠক শুরু হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সারওয়ারী রহমান বৈঠকে উপস্থিত আছেন।
এর আগে বুধবার রাতে ১৮দলীয় জোটের শরিকদের সঙ্গে চলমান আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৈঠক করেন জোট নেত্রী খালেদা জিয়া।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |