
যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত ও বিএনপির ‘তাণ্ডব’ প্রতিহত করতে দেশবাসীকে ঐকবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চের আলোচনায় এ আহ্বান জানান তিনি।
জামায়াত-শিবির ও বিএনপির দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ জিম্মি হয়ে পড়েছে—এ মন্তব্য করে তাদের নিরাপত্তায় ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেক জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তুলতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত-শিবিরের তাণ্ডবে বিএনপির সমর্থনের এ সময় তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আঘাত করবে, তারা আমাদের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করবে, আর আমরা বসে বসে দেখবো, এতো দুর্বলতা বোধ হয় আমাদের নেই।"
হত্যাকাণ্ড, মসজিদ-মন্দিরে হামলা আর চলতে দেয়া হবে না—এ কথা উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধাপরাধীদের ভূমিকার সঠিক ইতিহাস জেনে ছাত্র শিবিরকে তাদের নৈতিক অবস্থান পরিবর্তন করারও কথা বলেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, "শিবিরের ছেলে-পেলেরা তারা কি চোখে দেখে না আজকে যারা যুদ্ধাপরাধী একাত্তর সালে তারা কি অপকর্ম করেছে? তাদেরকেও বলবো, তারা এই সমস্ত যুদ্ধাপরাধীদের বাঁচাবার চেষ্টা যেন না করে।"
আলোচনায় আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্যে বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক উঠে আসে।
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী - ![]() © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |