
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসাইন।
জানা গেছে, ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল শেখ মামুন খালেদ সামরিক বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হন আকবর হোসাইন।
আর্টিলারি করপস্ (গোলন্দাজ বাহিনী) এর ব্রিগেডিয়ার জেনারেল আকবর বাংলাদেশ মিলিটারি একাডেমির ত্রয়োদশ দীর্ঘমেয়াদী কোর্সের একজন ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
মেজর জেনারেল খালেদ ২০১১ সালের ২১ জুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। এর আগে প্রায় তিন বছর তিনি এই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএমএর পঞ্চম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন পান সিগন্যাল অফিসার শেখ খালেদ।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |