You are here

ওজন একটু বেশি হলে...

অতিরিক্ত ওজন এবং ভারী শারীরিক গঠনের মানুষেরা নিজেদের নিয়ে বিব্রত থাকেন হরহামেশাই। কী করলে চিকন লাগবে একটু, কী পরলে কম মোটা দেখাবে এ নিয়ে তাদের চিন্তার অন্ত নেই। মেয়েরা তো বটেই ছেলেরাও ভাবেন যে এই মোটা শরীর নিয়ে ফ্যাশন সচেতন হয়ে লাভটা কী?

কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? ফ্যাশনের জন্য হালকা শারীরিক গঠন নয় বরং কিছু কৌশলের একান্ত প্রয়োজন। ভারী শারীরিক গড়নের পুরুষেরা পোশাক নির্বাচনের ক্ষেত্রে এই কৌশলগুলো অনুসরণ করে দেখতে পারেন-

*অনেক পুরুষ আছেন যারা মোটা বলে ফ্রি সাইজের কাপড় পরেন। এ কাজটি করবেন না একেবারেই, নিজের সাইজের পোশাক খুঁজে বের করুন।

*রেডিমেড পোশাক বা দর্জি দিয়ে বানানো পোশাক- যাই হোক না কেন নিখুঁত মাপের দিকে খেয়াল রাখুন।

*প্যান্টের ফিটিং যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখুন। রেডিমেড প্যান্ট যদি মাপ মতো না হয় তবে দর্জিকে দিয়ে ফিটিং ঠিকঠাক করিয়ে নিন।

*শার্ট এবং টিশার্ট একটু গাঢ় রঙের পরুন। একরঙা পরতে পারলে আরও ভালো।

*খুব মোটা কলারের কিছু পরবেন না ।

*চওড়া এবং ভারী ডিজাইনের বেল্ট এড়িয়ে চলুন।

*স্যান্ডেলের ক্ষেত্রে চপ্পল একটু এড়িয়ে চলুন, ছাউনি বা ছই দেয়া স্যান্ডেল পরুন। জুতার ক্ষেত্রে সামনের দিকে সরু ও লম্বা টাইপের জুতা ব্যবহার করতে পারেন।

*স্ত্রাইপ শার্ট বেছে নিতে পারেন, কারণ তাতে ওজন কম দেখাবে অনেকটাই। তবে আড়াআড়ি নয়, অবশ্যই লম্বালম্বি স্ত্রাইপ।

*শীতের দিনে সোয়েটার না পরে জ্যাকেট বেছে নিন, কেননা সোয়েটারে ওজন বেশি দেখায়।

*খুব বেশি খাটো, বা খুব বেশি লম্বা শার্ট, টি শার্ট কিছুই পরবেন না।

*জিন্সের প্যান্ট পরলে বেছে নিন গাঢ় রঙের প্যান্ট। ফেডেড জিন্স পরিহার করুন।

*একেবারে স্কিন টাইট কাপড় পরিহার করুন।

এবার দেখুনতো আয়নায়, নিজেকে খুব বেশি মোটা লাগছে কি? মোটেই নয়। বরং আয়নায় ভেসে উঠেছে একজন সুপুরুষের প্রতিচ্ছবি।

বিভাগ: