You are here

আজকের রাশিফল | ৮ মার্চ, ২০১৩

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ধার দেয়া টাকা ফেরত পেতে বিলম্ব হবে। আর্থিক ব্যাপারে আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমান্স ও যোগাযোগ শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। রাজনৈতিক ও সামাজিক কাজকর্মের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) শিক্ষাক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তিযোগ আছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়াতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ বলা যাবে না। গোপন কথা গোপন নাও থাকতে পারে। কিছুটা অসংযমী হয়ে উঠতে পারেন। সুনাম ও মর্যাদাহানিকর কিছু ঘটতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। প্রণয় সংক্রান্ত বিষয়ে সতকর্তা অবলম্বন করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) গচ্ছিত দ্রব্য ফেরত পাওয়ার চেষ্টা আজ না করাই ভালো। অকারণ ব্যস্ততা পরিহার করুন। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। প্রয়োজনে অন্য কারো সহযোগিতা নিন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) আপন কারো চাকরির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। প্রণয়ের ব্যাপারে মান- অভিমান ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বাণিজ্যিক লেনদেনে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দুরের যাত্রা শুভ। আজ ব্যয় বৃদ্ধির আশংকা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) বেসরকারি চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে অধীনস্থদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। শ্রম ও ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে দিনটি শুভ সম্ভাবনাময়। পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। প্রাপ্তিযোগ আছে। অহেতুক কোনো ঝুঁকি নিবেন না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। চেষ্টা করলে কারো সহযোগিতা পাওয়া খুব কঠিন হবে না। অমিতব্যয়িতার জন্য ঝামেলায় পড়তে পারেন। সুতরাং ব্যয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কোনো অসত্ বন্ধুর সান্নিধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে পত্র যোগাযোগ শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) করুণার বশবর্তী হয়ে অর্থ ব্যয় করতে পারেন। আপনজন কারো জন্য মন উদ্বিগ্ন থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সামাজিক পরিচিতি বৃদ্ধি পেতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য উপকৃতবোধ করবেন। আর্থিক দিক ভালো যাবে আশা করা যায়। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে কোনো ঝুঁকি না নেয়াই ভালো।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) গৃহের শান্তি বিনষ্ট হতে পারে। কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে। আবেগ ও উত্তেজনা প্রশমিত করুন। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

বিভাগ: