You are here

আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত; দাফন নওগাঁয়

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিলের দ্বিতীয় নামাজে জানাজা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্টিত হয়েছে। নামাজে জানাজা পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি ইসমাঈল হোসন হেলালী।

এ সময় জানাজায় শরীক হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নামিস, জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, সিবিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহা উদ্দিন নাছিম, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

পরে সেখেনে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথম জানাজা
এর আগে আজ সকালে মরহুমরে মরদেহ নিয়ে যাওয়া হয় মার্কেন্টাইল ব্যাংক-এর কেন্দ্রীয় কার্যালয়ে। সেখান মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার তৃতীয় নামাজে জানাজা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

পরবর্তী জানাজা ও দাফন নওগাঁয়
তার মরদেহ শুক্রবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে নওগাঁয় নেয়া হবে। বাদ আসর নওগাঁ শহরের এটিম মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আব্দুল জলিলের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে শহরের চকপ্রাণ মহল্লায়। সেখানে আরো একবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে।

প্রবীণ এ রাজনীতিবিদের বিদায়
বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে বাংলাদেশ বিমানযোগে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। সেখানে সাতটা ৩২ মিনিটে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তার পরিবাবের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। এসময় মরদেহের সঙ্গে ছিলেন প্রয়াতের স্ত্রী রেহেনা জলিল। সেখান থেকে তার মরদেহ রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে হয়েছিল।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

ব্যক্তিত্ব: