মাইক্রোসফট-প্রিয়.কম উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, মাইক্রোসফট বাংলাদেশ-এর সহযোগিতায় প্রিয়.কম আয়োজন করতে যাচ্ছে "উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন কনটেস্ট"। আমরা সবাই জানি যে, ডেভলপমেন্টের দিক থেকে আগামী দিনগুলোতে বিশাল একটি জায়গা দখল করে রাখবে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। বর্তমানে প্রধানত তিনটি ধারায় এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো বিভক্ত - ১. অ্যাপল আইওএস ২. গুগলের অ্যানড্রয়েড এবং ৩. মাইক্রোসফটের উইন্ডোজ ফোন। এর বাইরেও কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তবে সেগুলো এখনও খুব বড় কোনও ছাপ ফেলতে পারেনি।

আমরা মনে করি, বর্তমান সময়ের সফটওয়্যার ডেভেলপারদেরকে এই তিনটির যে কোনও একটিতে এক্সপার্টিজ তৈরি করলে, তাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রাখার মতো বুদ্ধিমত্তা বাংলাদেশের ছেলেমেয়েদের রয়েছে। এবং আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সময় এসেছে আন্তর্জাতিক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার। মোবাইল অ্যাপ হলো সেই দিকে খুব সুন্দর একটি পথ। ছোট একটি অ্যাপ ছড়িয়ে যেতে পারে পৃথিবীর কোটি কোটি স্মার্ট ফোনে। সেই স্বপ্নকে কাজে লাগাতে প্রিয়.কম-এর ডাকে সাড়া দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। বাংলাদেশে এই প্রথম আয়োজন করতে যাচ্ছি -

উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট

এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের সফটওয়্যার ডেভলপার ও ইঞ্জিনিয়াররা শিখবে কিভাবে মোবাইল ফোনে অ্যাপ তৈরি করতে হয়। আমরা শুধু প্রতিযোগিতার আয়োজনই করছি না, পাশাপাশি দেয়া হবে ট্রেনিং। ট্রেনিং-এর আসন সংখ্যা সীমিত হওয়ায়, শুধুমাত্র সিরিয়াস প্রতিযোগীদেরকে জায়গা দেয়ার জন্য নাম-মাত্র ট্রেনিং ফি রাখা হয়েছে। প্রতিযোগীরা মাইক্রোসফটের ঢাকা অফিসে নিতে পারবেন "ম্যাংগো অপারেটিং সিস্টেম"-এর উপর সারা দিনের হাতে কলমে ট্রেনিং।

অ্যাপ জমা দেয়ার চূড়ান্ত সময়: ২৬ মার্চ, ২০১২

পুরস্কার:

প্রথম পুরষ্কার: ১ লক্ষ টাকা

দ্বিতীয় পুরষ্কার: ২৫ হাজার টাকা
তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকা
আরো ৭ টি শুভেচ্ছা পুরষ্কার

এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।


প্রতিযোগিতার বিস্তারিত শর্তাবলী জানতে এখানে ক্লিক করুন

প্রিয়.কম এই শর্ত বিনা নোটিশে আপডেট করার ক্ষমতা রাখে।


প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার ব্যপারে জানতে যোগাযোগ করুন:

ফাহিম ইবনে সারওয়ার
ইভেন্ট কো-অর্ডিনেটর
প্রিয়.কম
মোবাইল ফোন: 017-5193-2282
আই.পি ফোন: 0960-456-7000
ই-মেইল: event@priyo.com

ভিজিট করুন: http://tech.priyo.com/WPAppCon

Mobile Business Innovation Local Microsoft PRIYO.COM