Skip to main content
 logo

Main menu

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • ব্যবসা
  • খেলা
  • টেক
  • বিনোদন
  • লাইফ
  • ছবি
  • ভিডিও
  • পিপল
  • মতামত
  • জটিল
  • English

You are here

Home » Blogs » টোকন ঠাকুর's blog

মানুষ ঘুরে দাঁড়াতে জানে

টোকন ঠাকুর's picture
টোকন ঠাকুর
Friday, 8 March 2013 - 1:06pm

সংখ্যাগরিষ্ঠের শক্তি দিয়ে সংখ্যালঘিষ্ঠ কোনো মানুষের ওপর প্রবৃত্তিগত বলপ্রয়োগ মোটেই ভালো মানুষের কাজ হতে পারে না। অন্যের অস্তিত্বের জন্যে হুমকিমূলক না হয়ে সহযাত্রীমূলক হওয়াটাই বেশি সুন্দর, বেশি শ্রদ্ধাভাজন, বেশি প্রয়োজন। সহিংস আস্তিক-নাস্তিক-হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান হওয়ার চেয়ে এ দুনিয়ায় অহিংস ভালো মানুষ হওয়াটাই বেশি জরুরী। যে মানুষ অন্য মানুষের মতের বিরোধিতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠের শক্তিসাপেক্ষে চড়াও হয় না, বরং শুধুমাত্র মানুষ--প্রজাতিগত এই বৈশিষ্টের জন্যেই পরস্পর পরস্পরের প্রয়োজনীয় সহযোগী হয়ে উঠতে পারে, সেই মানুষই ধার্মিক, সেই ধার্মিকই শ্রদ্ধা পাবার যোগ্য। সেই ধর্মই কাঙ্খিত।

একজন মানুষ হয়েও অন্য মানুষের জন্যে ভয়ঙ্কর হয়ে ওঠা, এ কেমন শিক্ষা? এ কেমন ধর্মপরায়ণতা? ধর্ম প্রশ্নবিদ্ধ হয়, এমন কর্মকাণ্ডই কি ধর্মের জন্যে ক্ষতিকর নয়? তাছাড়া মানুষের মনের বিশ্বাসের পাটাতন প্রায় তর্কাতীত, সূক্ষাতিসূক্ষ, খুবই অন্তরতম--তা নিয়ে উগ্রতার দিন পৃথিবী পার করে এসেছে। আজকের মানুষ ক্রমশ খারাপ হবার প্রতিযোগিতায় নেমে যাবে?

যে দাবিতে শাহবাগ মুখর, উত্তাল, বিষ্ফারিত, সেখানে ভয়ানক অস্ত্র আছে। নিউক্লিয়ার লেভেলের। অস্ত্রগুলো কি? সত্য হচ্ছে, শাহবাগ আন্দালনের প্রধান প্রধান অস্ত্র হচ্ছে শ্লোগান-গান-কবিতা-ছবি-আল্পনা-সিনেমা-প্রামাণ্যচিত্র-পতাকা-পোস্টার কিম্বা রাশি রাশি ফুলের পাপড়ি দিয়ে রাজপথে নকশা করে লেখা--যুদ্ধ। অস্ত্র হচ্ছে বিশ্বাস। বাংলাদেশের জন্যে ভালোবাসা লেখা হচ্ছে ভার্চুয়াল মানচিত্রে। সাংস্কৃতিক বিপ্লবের চেহারা কেমন জানি না, কিন্তু শাহবাগ মোমের আলোর মতো, বনের জোনাকির মতো আলো জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশে, বিশ্বেও। শাহবাগ প্রতিবাদের ইতিহাস ছড়িয়ে তারুণ্যে ঝলমল ফোয়ারার মতোন ফুটে ফুটে উঠছে। গান-শ্লোগান-কবিতা-ছবি-ভালোবাসা বা ফুলের পাপড়িগুলোই আগুন হয়ে উৎক্ষিপ্ত আজ, শাহবাগ থেকে দিকে দিকে।

শাহবাগকে দূর থেকে গালি দেন, এমন লোকেরা কি করছেন? কীভাবে দেখছেন? দেশের নানান জায়গায় কারা আগুন দিচ্ছেন, মসজিদ-মন্দিরে,বাস-ট্রেনে! কারা মানুষ হত্যাকে বৈধ করে দ্যাখে?

মানুষের মধ্যে কতরকম মানুষ। 'মানুষ পুড়ছে। বিশ্বব্রম্রাণ্ড পুড়ছে।' আমাদের লোকবহুল দরিদ্র দেশটা ছারখার হয়ে যাচ্ছে...।

কিন্তু না, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ ঘুরে দাঁড়াতে জানে...সম্মিলিত মানুষ কিছুতেই মনুষত্ব বিসর্জন দেবে না, দিতে পারে না। দৃষ্টান্ত, শাহবাগ।

বিভাগ: 

  • সোশ্যাল মিডিয়া
  • টোকন ঠাকুর's blog
  • Log in or register to post comments

আরো পড়ুন

"পান-সুপারির" পানের বাহার
ট্রেড ইউনিয়ন প্রশ্নে আপনি বলার কে? : মার্কিন রাষ্ট্রদ‌ূতকে পাটমন্ত্রী
হাসির দশ কথন
ভাষা শিক্ষা বৃদ্ধি করে মস্তিষ্কের ক্ষমতা!
রোহিঙ্গা ইস্যুতে থাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
যখন চুরি হয়েছিল মোনালিসা
'সরকারের আর কোন অস্ত্র নেই, এখন জরুরী অবস্থা জারি করতে পারে'
কর্নেল তাহেরের গোপন বিচার: রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রিয় ই-বুক

  • আর কত লাশ আমরা দেখব?
  • আসুন জানিঃ অ্যানড্রয়েড
  • এইচটিএমএল টিউটোরিয়াল
  • এলটিই কি?
  • প্রজন্ম চত্বর: নতুন প্রজন্মের যুদ্ধ

সাম্প্রতিক

নাটকে ফিরলেন তনিমা হামিদ
1 min 2 sec ago
২৩ মাস কারাভোগের পর ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
16 min 2 sec ago
২০ সেকেন্ডে মুঠোফোন পুরোপুরি চার্জ!
31 min 14 sec ago
ভাইকে বাঁচাতে গিয়ে দুই সহোদরের মৃত্যু
42 min 3 sec ago
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; আহত ১০
1 hour 35 min ago
সাভার ট্রাজেডি: ক্ষতিগ্রস্তদের পাশে জাতীয় ক্রিকেট দল
2 hours 3 min ago
ডা. আফসা হত্যার বিচারের দাবিতে ডাক্তারদের অবরোধ
2 hours 16 min ago
ফের ৫ দিনের রিমান্ডে সোহেল রানা
2 hours 51 min ago
মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রশিবির
3 hours 23 min ago
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টর্নেডো; নিহত ২
3 hours 24 min ago
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
4 hours 1 min ago
“মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অসাংবিধানিক”
4 hours 5 min ago

User login

  • Create new account
  • Request new password

User menu

  • ব্লগ
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে।
যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না।
সহযোগী: ইউএনবি, চ্যানেল আই
© ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬
আমাদের অন্যান্য সাইট:
  • নিউজ (English)
  • টেক
  • ফটো
  • লিস্ট
  • জটিল (মোবাইল)