Skip to main content
 logo

Main menu

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • ব্যবসা
  • খেলা
  • টেক
  • বিনোদন
  • লাইফ
  • ছবি
  • ভিডিও
  • পিপল
  • মতামত
  • জটিল
  • English

You are here

Home » Blogs » চৈতি আহমেদ's blog

নারী দিবসের তাৎপর্য নেই

চৈতি আহমেদ's picture
চৈতি আহমেদ
Friday, 8 March 2013 - 12:49pm

আমার কাছে নারী দিবসের আলাদা কোনো তাৎপর্য নেই। নারীর প্রতি এই নারী দিবস অনুগ্রহ যথা, আমি মনে করি এই পৃথিবীর প্রতিটি দিনই নারীর কর্মতৎপরতায় আলোকিত হয়। এই পৃথিবীর প্রতিটি রাতই নারীর বঞ্চনার কালিমা নিয়ে আরো গাঢ় হয়, এই পৃথিবীর প্রতিটি সকাল শুরু হয় নারীর কাছ থেকে আপোষের দাস্তখত নিয়ে, তবে কেন একটি দিন তার জন্য আলাদা করে দেয়া?

কি হবে আজ এই নারী দিবসে, কিছু নারী সংগঠন নারীদের নিয়ে একটি র‌্যালী করবে, দফায় দফায় সেমিনার হবে, টিভি চ্যানেলগুলোতে টকশোতে বক্তারা নারী মুক্তির অগ্রদুতেরা নারী স্বাধীনতার উপর কথা বলতে বলতে হেচকি তুলে ফেলবে, তারপর এই বক্তাদেরই কেউ কেউ হয়তো বাড়ি ফিরে গিয়ে নানা ছুতোনাতায় বৌ পেটাবে! আর বিজ্ঞাপনগুলো নারীর পায়ে অর্ঘ্য দিতে দিতে তাকে দেবী বানিয়ে ফেলবে।

পুরুষের বগলের তলায় গর্বিত নারীরা সেই অনুষ্টান আর বিজ্ঞাপন দেখার ফাঁকে ফাঁকে অষ্ট ব্যঞ্জন রান্না করে পুরুষের মনোরঞ্জনে মেতে উঠবে। যারা পুরুষের চোখে নিজেকে মোহনীয় করে তোলার চেষ্টায় যথার্থ অর্ধাঙ্গিনী হয়ে উঠেন। বিবাহ বার্ষিকীতে দামী শাড়ী গহনা উপহার দেয়ার মতো যারা নারীকে এই নারী দিবস উপহার দিয়েছেন তারা কি বলতে পারবেন আজ নারী দিবস আজ অন্তত পৃথিবীর কোথাও একটি নারীও ধর্ষিত হবে না....

থাক আজ নারী দিবস তাই একটু জ্বালাময়ী কথা বলে আমার দিনটিকে উপভোগ করার চেষ্টা। দয়া করে কেউ গালী দিবেন না, কাল আমার ওয়ালে দেখলাম একজন ‘অল্প বয়সী বিবাহিত নারীর প্রেম’ না এই জাতীয় একটা স্টাটাস দিয়ে সেখানে সেই নারীকে মনের ঝাল মিটিয়ে গালাগালী করেছে, সেই গালীবাজের নাম জিসান না কি যেন, কি করবো? ব্লক করতে বাধ্য হলাম। যাই হোক দৌঁড়ের উপর আছি, ভালো থাইকেন পৃথিবী তার সবগুলো দিন নিয়ে নারীর পাশে থাইকেন।

বিভাগ: 

  • নারী
  • চৈতি আহমেদ's blog
  • Log in or register to post comments

আরো পড়ুন

ব্রেক-আপের পরে...
আমিরাতের প্রথম মহিলা "রক এন রোল" ব্যান্ড
১০ উপায়ে জেনে নিন কেউ আপনাকে মিথ্যা বলছে কি না
সংলাপ আয়োজনের আহবান জানালো বিএনপি
‘‘হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’’
ব্যর্থদের ছবক আমরা কেন শুনব : প্রধানমন্ত্রী
দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলছে
ইনডোর প্লান্টের যত্ন-আত্তি

প্রিয় ই-বুক

  • আর কত লাশ আমরা দেখব?
  • আসুন জানিঃ অ্যানড্রয়েড
  • এইচটিএমএল টিউটোরিয়াল
  • এলটিই কি?
  • প্রজন্ম চত্বর: নতুন প্রজন্মের যুদ্ধ

সাম্প্রতিক

মুম্বাই জেলে সঞ্জয়ের উপহার
7 hours 26 min ago
ফিরোজা বেগম অসুস্থ
8 hours 46 min ago
সাংবিধানিক পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচনই হবে : দীপু মনি
14 hours 24 min ago
পাবনায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ; আহত ৩০
14 hours 36 min ago
৮০ বছর বয়সে এভারেস্ট জয়
14 hours 59 min ago
অ্যামনেস্টির অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ মিজানুর রহমানের
15 hours 18 min ago
অ্যামনেস্টির প্রতিবেদন ইতিবাচক: স্বরাষ্ট্রমন্ত্রী
15 hours 39 min ago
রাজধানীতে আগুনে পুড়ে শিশুসহ ৫ জন আহত
15 hours 46 min ago
মাগুরায় দু’গ্রুপে সংঘর্ষ; আহত ২০
15 hours 54 min ago
তারেক রহমানকে দেশে এনে আইনে সোপর্দ করা হোক : নাসিম
16 hours 4 min ago
শেষ পর্যন্ত ব্যাঙ খেলেন বিদ্যা!
16 hours 9 min ago
নজরুলের নাটকে কুসুম শিকদার
17 hours 3 min ago

User login

  • Create new account
  • Request new password

User menu

  • ব্লগ

প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে।
যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না।
সহযোগী: ইউএনবি, চ্যানেল আই
© ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬
আমাদের অন্যান্য সাইট:
  • নিউজ (English)
  • টেক
  • ফটো
  • লিস্ট
  • জটিল (মোবাইল)