(প্রিয়.কম) শেষ পর্যন্ত মাইক্রোসফট বাংলাদেশ ছাড়লেন ডেভেলপার অ্যাভাঞ্জালিষ্ট অমি আজাদ। প্রিয়.কম-কে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। মাইক্রোসফটের ঢাকা অফিসে আজই তার শেষ কর্ম দিবস। গত কালই তিনি তার পদত্যাগপত্র দাখিল করেন; এবং তা গৃহিত হয়েছে।

২০০৯ সালের ডিসেম্বরে তিনি মাইক্রোসফটে যোগ দান করেন। এবং খুবই অল্প সময়ে তিনি তথ্য প্রযুক্তি খাতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তরুন প্রজন্মের কাছে একজন তারকা হয়ে ওঠেন। মাইক্রোসফটে তার মূল দায়িত্ব ছিল, ডেভেলাপার কমিউনিটি তৈরী করা। এর জন্য তিনি বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের সাথে মাইক্রোসফটের কার্যক্রমকে সংযুক্ত করেন। বাংলাদেশের আনাচা-কানাচে এবং খুব রিমোট এলাকার বিশ্ববিদ্যালয়গুলোতেও তিনি গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠন তৈরী করেন।
তার নেতৃত্বেই বাংলাদেশ মাইক্রোসফটের ইমাজিন কাপের হাতে খড়ি। এবং তার নেতৃত্বেই বাংলাদেশ ২০১১ সালে ইমাজিন কাপে পুরষ্কার জিতে এনেছিল। এবং এবছর ইমাজিন কাপে সর্বাধিক সংখ্যক এন্ট্রি জমা পড়েছে বাংলাদেশ থেকেই। এবং ইমাজিন কাপকে বাংলাদেশে জনপ্রিয় করার তিনি এবছর আরো বড় আকারে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।
এর মাধ্যমে একজন বড় সংগঠক হারালো মাইক্রোসফট বাংলাদেশ। প্রিয়.কম-এর সাথে কথা বলার সময় তিনি জানান, আপাতত তিনি কোথাও জয়েন করছেন না। তিনি তার গ্রামের বাড়ি দিনাজপুরে যাবেন, কিছুদিন বিশ্রাম নেবেন। তারপর নতুন দায়িত্ব নেয়ার কথা ভাববেন।

উল্লেখ্য যে, ২০০০ সালে তিনি দিনাজপুরে ইন্টারনেট সেবা দেয়ার জন্য "দিনাজপুর অনলাইন" চালু করেন। তিনি মাইক্রোসফট উইন্ডোজে বাংলা ভাষা প্রবর্তনে মাইক্রোসফটকে সহযোগিতা করেন। এবং পাশপাশি তিনি দীর্ঘদিন সাপ্তাহিক একাত্তর, দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে কাজ করেন।
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |
Comments
ওপেন কমিউনিটিতে স্বাগতম
অমি ভাই মাইক্রোসফট ছেড়ে দিচ্ছেন বলে অনেকে আফসোস করেছেন, তবে ব্যক্তিগতভাবে আমার চেয়ে খুশি মনে হয় কেউ হয় নি। উনার মত সংগঠক বাংলাদেশের ওপেন কমিউনিটিতে খুব বেশি প্রয়োজন। আশা করি অমি ভাই আমাদেরকে নিরাশ করবেন না।
আগন্তুকের ব্লগ