আমার একদম ছোট বেলার তেমন কোনো বন্ধুর সাথেই আজ আর যোগাযোগ নেই; এরপর গ্রাম ছেড়ে যখন ময়মনসিংহ স্কুল হোস্টেলে আসি তখন যে নুতুন কিছু বন্ধু পাই তাদের ও প্রায় সবাইকে হারিয়ে ফেলেছি সেই কবে.. এই বছর দুই আগে থেকে ফেসবুকের কল্যাণে অল্প কিছু স্কুল বন্ধু কে আবার পেলেও এখন আর কেউ দেখতেও ঠিক ওই রকম নেই; নেই তাদের জীবন ও!!! তারপর কলেজের যে সাত জন ছিল আমার জানি দোস্ত তারাও আমার ফেসবুক জগতে নেই...
ফেসবুকে যাত্রা শুরু হয়েছিল বোধ হয় ২০০৭/৮ এ, যখন আমি ঢাকায় a2z এ জব করি. এক দম শুরুর দিকে শুধু অফিস কলিগদের পাশাপাশি দেশের বাইরে থাকা ভাই-বোন সহ অল্প কজন আত্বীয়ই ছিল! এর পর সময়ের সাথে সাথে ইউনিভার্সিটির আমার সবচেয়ে কাছের এবং প্রিয় সব মুখ গুলোকে খুঁজে পেলাম এই ফেইসবুকের জন্যই! আমার ঢাকা ইউনির দিন গুলোতে ''ছাত্র ইউনিয়ন করতাম'' ছিলাম কিছু সাংস্কৃতিক দলের সাথেও... ছিলাম লেখালিখিতে এবং আমার প্রিয় প্রাঙ্গন রোকেয়া হলে ইয়ারমেট ছাড়াও ছোট বড় অনেক অনেক প্রিয় মুখ ছিল সেই সময়! অনেক কেই আজ আমার এই ছোট ফেইসবুক দুনিয়াতে আবার পেয়েছি, কিছু মুখ অনেকটাই ঝাপসা হয়ে গিয়েছিল তাদের আবার দেখে কি যে খুশি হয়েছি!!! সব কিছু মিলে এখন হৃদয়ের বন্দরে অল্প চেনা, বেশি চেনা অনেক অনেক মুখ... এবং শুধু মাত্র ফেইসবুকের কিছু গ্রুপে যুক্ত হবার জন্যই এমন কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে কখনো দেখা না হলেও আজ হৃদয়ের অনেক কাছাকাছি; ছোট কজন বোন এবং ভাই পেয়েছি যাদের ঘিরে খুব মমতাময় আলাদা একটা জগত হয়েছে আমার!
...এত কিছুর পর ও আমার হাতে গোনা খুব খুব কাছের ক'জন বন্ধু আছে যাদের সাথে প্রতি দিন আজ কথা না হলেও দেখা না হলেও আমার সব সুখ-দুখে সবার আগেই মনে পরে সেই সব মুখ.... অল্প ক জন আছে যাদের সাথে হয়ত শুধু বছরে একদিন জন্মদিনেই কথা হয় তারপরও যখন কথা বলি গলা আটকে আসে; চোখ মুছি বারবার আর মনে মনে শুধু বলি আমি জানি তুই আমাকে ভুল বুঝবি না এই যে এতদিন তোকে কল করিনি জানি তুই ''এই আমাকে" ঠিক বুঝে নিবি, সবটুকুই!!!
...আজ কাল ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক বেশী সময় নিয়ে ফেইসবুকে বসা হয়না, তারপর বসলেও অনেক গুলো রুটিন কাজ করতে করতেই সময় শেষ, এই যেমন কারো জন্মদিন, দেশের মারাত্মক সব ইস্সু যা দেখে কোনো ভাবেই চুপ থাকা যায় না.. অল্প কিছু আর্জেন্ট মেসেজ এর উত্তর এই সব... আমরা যারা বাইরে আছি তাদের জীবনে এই ভার্চুয়াল জগতটা যে কত খানি জড়িয়ে আছে তা প্রবাসী সবাই বুঝবে!!! মনের মাঝে এক টুকরো বাংলাদেশ সব সময়ই; তাই যে আমি বা আমাদের বাংলাদেশে হয়ত ওভাবে নাটক বা অন্য কোনো প্রোগ্রাম দেখার তেমন কোনো আগ্রহই ছিলনা.. আজ সে সবই জীবনের সব চেয়ে বড় বিনোদন!!!
... সারা দিন কাজের পিছনে ছুটা, দিন শেষে রান্না বান্না, ঘর গুছানো, বাচ্চা কে যত্ন করা, দেশে থাকা পরিবার পরিজনের খোজ নেয়া এবং এত সবের পর কাছের কোনো বন্ধু কে চাইলেও আর লম্বা করে লেখা সম্ভব হয়না... অথচ এমন না যে প্রিয় বন্ধু টিকে মনে পরেনা বা মিস করিনা...!!!
...আজ হঠাত এত কথা বলছি কারণ এখানকার জুনিয়র এক বন্ধু কল করে অনেক অভিযোগ করলো ও সম্প্রতি মা হয়েছে তাকে এখনো দেখতে যেতে পারিনি নানান ঝামেলায়... কি অদ্ভূত এই জীবন!!! গত ৪/৫ মাস ধরে কি যেন এক ঘোরের মাঝে আছি, কিছুতেই টেনশন আর কাজের জট ছাড়াতে পারছি না জীবন থেকে, অনেক চেষ্টা করেও, তাই হঠাতই কাছের বেশ কিছু মানুষ আজ একটু হলেও দুরে.... জানি আমাকে ভালোবাসলে তোমরা কেউই আমাকে ভুল বুঝবে না... সে বিশ্বাস আমার আছে!!! তারপর ও বলছি মাঝেই মাঝেই প্রচন্ড বৈরী সময়ের সাথে যুদ্ধ করতে করতে একটু ক্লান্ত তো থাকিই, মনে হয় একটু ঝাড়া দিয়ে উঠেই আবার সব আগের মত করে ফেলবো.... তা আর শেষমেষ হয়েই উঠেনা!!!
...ফেইসবুকে ফ্রেন্ড হতে চেয়ে তো কাউকে রিকুয়েস্ট পাঠানো দোষের কিছু না, আবার তাকে নিজের লিস্টে না নেয়াটাও বোধ হয় দোষের কিছু না... তবে আমি আমার খুব কাছের স্কুল, কলেজ, ইউনি, জব এবং অন্য সব সার্কেলের ভাই বোন-বন্ধুদের নিয়ে অলরেডী অনেকটাই পরিপূর্ণ একটা জগত পেয়ে গেছি... আমি খুব চাই আমার এই সব বন্ধুদের সাথেই নিয়মিত আমার চিন্তা ভাবনা ভালো থাকা মন্দ থাকাটা শেয়ার করতে!!! এরপর ও কিছু বড় মাপের মানুষ আছেন যাদের সাথে যুক্ত থাকাটাই বিশাল এক আনন্দের ব্যপার তাদের কেউ যখন রিকোয়েস্ট পাঠায় তখন নিজেকে খুব গর্বিত মনে হয়...!!! কিন্তু অল্প কিছু বে-আক্কেল মানুষ কেন যে আজও অন্যদের বিব্রত করে.... কেন যে রিকোয়েস্ট পাঠানোর আগে কোনো রকম ব্যক্তিগত মেসেজ দেয়ার প্রয়োজন বোধ করে না... কেন যে কোনো রকম পরিচয় ছাড়াই অন্যদের বন্ধু হতে চায়... ''বন্ধু'' শব্দটা কি আজ অনেক বেশি খেলো হয়ে গেল...!!! প্রত্যেকটা মানুষ যদি তার স্কুল কলেজ ইউনি বা জব এবং ভাই বোন কাজিন দের এড করে তাহলেই তো প্রায় ২/৩০০ জন হয়ে যায়; আর এই সব গুলো মানুষের সাথে নিয়মিত যোগাযোগেই তো হিমশিম খেতে হয়!!! আমরা যারা সেলিব্রেটি না তাদের যদি ১০০০ জন মানুষের সাথে বন্ধুত্ব থাকে তাহলে কি বিষয়টা কিছু হলো.... ???!!! প্লিজ আপনি নুতুন আর কাউকে এড করার আগে আরো একবার ভাবুন, কে এবং কেন!!! আর ধুম করে একজনকে বন্ধু বললেই সে বন্ধু হয়ে যায়না!!! একজন মানুষ কোনো না কোনো ভাবে আমার পরিচিত তখন আমি তাকে সোজাসাপ্টা একটা রিকুয়েস্ট পাঠাতেই পারি কিন্তু শুধু প্রোফাইলে একটা ভালো ছবি দেখেই তাকে বললাম বন্ধু হও এই মানসিকতাটা যে কবে কিছু ছেলে-মেয়েদের বদলাবে কে জানে...!!!
আমি আমার ফেইসবুক কন্টাক্ট এ আছে এমন সবাই কে অনেক অনেক ভালবাসি... এবং আমি চাই তাদের সবার একান্ত ভালবাসার জগতের কেউ হয়েই থাকতে!!! আরো একবার বলি, ভালোবাসাময় আন্তরিক এক ফেইসবুক জগতের বাসিন্দা হয়েই সবার কাছাকাছি থাকতে চাই, নয়তো নয়!!!
নাদিরা সুলতানা নদী
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |
Comments
অসাধারণ হয়েছে নদী আপু... খুব
অসাধারণ হয়েছে নদী আপু... খুব ভাল লাগল..
Thanks to Jac
Thank You Bhai Jac; Thanks a lot indeed!!! take care and please keep me in all of your touch!!! Cheers... Nodi