You are here

‘ডক্টর অফ লজ’ পেলেন প্রণব মুখার্জি

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ‘ডক্টর অফ লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়র সমাবর্তন অনুষ্ঠানে এসে পৌঁছান। এ সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অফ লজ’ ডিগ্রি প্রদান করা হয়।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলার মাঠে ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় ভারত ও বাংলাদেশের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ‍কাছ থেকে এই সম্মান গ্রহণ করেন প্রণব মুখার্জি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।

সমাবর্তন বক্তা হিসেবে প্রণব মুখার্জি ভারত ও বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ব্যবসা, ভিসা সহজীকরণসহ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একযোগে কাজ করতে পারে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, "আমাকে সমাবর্তন বক্তা এবং সম্মাননা ডিগ্রি প্রদান করায় বাংলাদেশকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।"

তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, ভারত ও বাংলাদেশকে একযোগে উন্নতি ও প্রবৃদ্ধি অর্জন করতে হবে এবং এটা অবশ্যই নিশ্চিত করতে হবেই যে, আমাদের প্রবৃদ্ধি দুই দেশের মধ্যে আরও সুযোগ সৃষ্টি করতে পারে।"

Comments

banglaunit's picture

Doctor of Penile Law. How to Deliver Water to Two Haramjadis, one is Shaikh Hasina & second one is Dipu Moni.

zi