
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।
শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে এই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি থেকে তিনি প্রথম গোলটি করেন। ৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন সেই রনিই।
এই জয়ে বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা জিইয়ে রইল। পরের ম্যাচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সঙ্গে জিতলেই বেস্ট রানার্স আপ হিসেবে পরের পর্বে খেলার সম্ভাবনা রয়েছে।
এর আগে প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ফাইল ফটো
|
প্রিয়.কম একটি স্বতন্ত্র ইন্টারনেট মিডিয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রিয় বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করছি আমরা। এখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সঙ্গে থাকুন প্রতি মুহুর্তে। যারা আমাদের সাইটে লেখা দিচ্ছেন, তারা অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে ছবি যুক্ত করুন। সঠিক নাম এবং ছবি ছাড়া সাধারনত কোনও লেখা প্রকাশ করা হয় না। সহযোগী: ইউএনবি, চ্যানেল আই © ২০১৩ প্রিয়.কম ॥ ইমেল: info@priyo.com ফোন: +৮৮০-২-৯৬৬ ৫৩২৫-৬, +৮৮০-১১-৯৩১৭ ৬৩৫৬ |
আমাদের অন্যান্য সাইট: |
Comments
দারুণ
দারুণ