You are here

খালেদা জিয়ার রাজনীতির ময়দান ছাড়ার সময় এসেছে-সংসদে ইনু

বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি সংসদে বলেন- ''খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ বাদ দিতে হবে। তা না হলে খালেদা জিয়াকে রাজনীতির ময়দান ছাড়ার জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি রাজনীতি করার উপযুক্ত কি না সিদ্ধান্ত নিতে হবে।''

তিনি বলেন, “জামায়াত যদি আত্মসমর্পণ না করে, তবে তাদের ১৯৭১ সালের ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।”

ইনু বলেন, “জামায়াত রেজিস্ট্রার্ড বেঈমান। বাংলার বেঈমান। তারা পাকিস্তানের পোষা কুকুর ছিল। দেশ স্বাধীন হওয়ার পর তারা পোষ মানেনি। কুকুরই রয়ে গেছে। এদের গোপন এজেন্ডা রয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু মানুষ আছেন যারা ধর্মান্ধ, দেশটাকে পেছনে নিতে চান। তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, বাংলার মানুষের শত্রু। তারা চিহ্নিত জামায়াত ও তার সহযোগী। তারা গণতন্ত্র বিরোধী। তারা সংবিধান মানেন না, স্বাধীনতা মানেন না।”

তিনি বলেন, “গত কয়েক দিনে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে সরকারের দাঁড়ানো উচিত। কারণ, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিহত হয়েছেন।”

ইনু বলেন, “গত কয়েক দিনের আক্রমণ পরিকল্পিত। এ পর্যন্ত ৬৭ জন মানুষ মারা গেছেন। এটা দুঃখজনক। কিন্তু পুলিশ নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়নি। আলেমের ওপর হামলা করেনি। এটি সাময়িক। আমাদের অতীত ভালো। ভবিষ্যত ভালো। জামায়াত-শিবির প্রতিহত করা সম্ভব।”

খালেদা জিয়া গণহত্যার সংজ্ঞা জানেন না উল্লেখ করে ইনু বলেন, “খালেদা জিয়া গণহত্যা শব্দ ব্যবহার করে একাত্তরের গণহত্যাকে খাটো করেছেন। গুণ্ডাদের পক্ষ নিয়েছেন।’’

তিনি আরও বলেন, “জামায়াত রাজনীতির অনুপোযুক্ত। সংসদে সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

ব্যক্তিত্ব: 

Comments

Livottacharjo's picture

উনি বাণী দিয়েছেন..বাংলাদেশের রামছাগল এমপি|lol